বেশ্যানগরে রাত দশটার পরে বিকটাকার ট্রাক প্রবেশ করে। বলা উচিত ঘোঁত ঘোঁত করতে করতে ঢোকে। দুর্দান্ত বেগে, সজোরে, এবং নির্ভুল লক্ষ্যে। তার আগে, বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে গড়িয়ে, ধীরে ধীরে পড়তে থাকে এই গ্রীষ্মে। দমফাটা গরমে ছয়টার কাঁটা ঘড়ি ছেড়ে পারলে বেরিয়ে আসতে চায়। সাড়ে ছয় পেরিয়েও গরম বাতাসের আঁকুপাকু শ্বাস থামে না। তারপরে কালশিটে পড়লে, রাস্তার বুকের ওপরে, কোমল শিথিল সিএনজি বা গাড়ি চলাচল করে।
বিস্তারিত»গল্পের বইয়ের বাকি গল্প
মীরপুর থেকে রামপুরাতে এসে আমি প্রথম প্রথম খুবই কষ্টে দিন কাটত, কোন বন্ধু নেই, পরিচিত কেউ নেই। তবে কিছুদিন যেতেই অবস্থার পরিবর্তন ঘটল। দুটো সার্কেল গড়ে উঠল, একটা এলাকায় আর একটা স্কুলে। এখানে এসে নতুন জিনিষের সাথে পরিচয় হলো, সেটা হলো কমিকস। চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি, ফ্যান্টম, হি-ম্যান প্রভৃতি ইন্ডিয়ান কমিকস। এগুলো খুব একটা ভাল লাগে নি আমার,
বিস্তারিত»ত্রিভুজ প্রেমের হর্ষ বিষাদ (সম্পূর্ণ)
লেখাটি মূলতঃ একাডেমি ধারার অর্থাৎ অনেকটা তাথ্যিক। লেখাটিকে প্রবন্ধ বললে ভুল বলা হবে।
তামিলরা মূলতঃ ভারত হতে চা শ্রমিক হিসাবে শ্রীলঙ্কা গিয়েছিল। আর তাদের নিয়ে গিয়েছিল বৃটিশরা । সিনহলিজরা এখানে আদিবাসী এবং সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠি। এছাড়া আছে কিছু শিবানুজ মানে শিব ভক্ত হিন্দু সম্প্রদায়। সিংহলী এবং শিবানুজদের বাস মূলভুমিতে। শ্রীলঙ্কার উত্তারাংশে বসবাস করে তামিল এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। ঐতিহাসিকভাবে তামিল এবং মুসলিম সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক নাই।
বিস্তারিত»বসাক স্যারের বই – “৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা”
এই বছর বই মেলা থেকে একটা কবিতা সংকলনের অনুবাদ কিনে ফেললাম। মূলত ২টা কারণে এই বই আমার সংগ্রহের সবচেয়ে দামী বইগুলোর একটি বলে বিবেচনা করছি। প্রথমত বইটার বিষয় বস্তু, যা এর নামের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে; “৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা”। আর দ্বিতীয়ত বইটার অনুবাদক আমাদের অনেকেরই প্রিয় শিক্ষক সুরেশ রঞ্জন বসাক স্যার । ক্যাডেট কলেজ থেকে অবসর নিয়ে যিনি এখন সিলেটের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
বিস্তারিত»দুঃখিত !
কারিগরি গোলযোগের কারণে গতকাল (মে ২৬, ০৯) বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত সিসিবি অফলাইনে থাকায় আমরা দুঃখিত।
‘সাম্প্রতিক মন্তব্যে’র জন্যে আমরা যে প্লাগইন ব্যাবহার করি তাতে কিছুটা সমস্যা হওয়ায় এ জটিলতা তৈরী হয়েছিলো। তাই আপাতত সেই সুবিধাটি সাময়িক ভাবে বন্ধ রেখে সিসিবি অনলাইনে নিয়ে আসা হলো। আশা করা যায় খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে ‘সাম্প্রতিক মন্তব্য’ সুবিধাটিও ফিরিয়ে আনা হবে।
সবাইকে সঙ্গে থাকার জন্যে অনেক ধন্যবাদ।
বিস্তারিত»