কাল যাবো ফিরে আমার প্রিয় বঙ্গোপসাগরের তীরে

কাল কলেজে যাবো। টিনের কালো ট্রাংকটা এখনো গোছানো হয়নি। ইউনিফর্মটা খুঁজে পাচ্ছি না। বেল্ট, ক্যাপ, সু কোথায় যে রাখলাম! টুথপেস্ট কেনা হয়নি, সাবানও না। শ্যাম্পু, জুতার কালি, ব্রাসো- এসব কখন কিনবো? নেইল কাটার, রুমাল, টুথব্রাশ ………… আম্মা’টা যে কি? একটুও দেখে রাখে না।

গেঞ্জি, আন্ডারওয়ার না হয় কলেজে গেলেই ইস্যু করবে, কিন্তু লুকিয়ে দুটো লুঙ্গি তো নিতে হবে। হাউস মাস্টার একটা সিজ করলে আরেকটা থাকবে।

বিস্তারিত»

শৈশবের বিনোদন

(আদনান ভাইয়ের এই পোস্টে ফুলটোক্কা সহ একেবারে ছোটবেলার আরো অনেক খেলাধুলার কথা মনে পড়ে যায়, সেগুলো নিয়েই এই পোস্ট)

আমার শৈশব ঢাকা শহরে কাটলেও তা পুরোপুরি শহুরে ছিল না, কারন থাকতাম মীরপুরে। আজ থেকে ১৮-২০ বছর আগে মীরপুরে তখনও পুরোপুরি শহরে ছোয়া লাগে নি। এ কারনেই হয়তো সুযোগ পেয়েছিলাম ডাংগুলি আর ক্রিকেট উভয় খেলার, সেই সাথে আরও অনেক কিছুর,

বিস্তারিত»

জরুরি ঘোষনা……

কুমিল্লার যারা যারা এইখানে বড় ভাই,ছোটো ভাই…সবাইকে অনুরোধ করছি যেন নিচের লিঙ্ক এ গিয়ে সবাই registration করে এই পোস্ট পড়ার সাথে সাথে…।খুব জরুরি……

“www.acocdirectory.info”

বিস্তারিত»

পুরনো প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে-

উহুঁ, আলাদা ফিস-টিস নেই
চাইলে, হাতে লেখা সাদা কাগজের একটা
ফরম দিতে পারি।
সেখানে নাম-ধাম লিখে-
সাথে পিতার বৈষয়িক বৃত্তান্ত,
এবং নীল না পেলে না হয় সাদা খামে পুরেই
আমার বুক পকেটে ফেলে যেও মেয়ে।

বিস্তারিত»

বালকবেলার প্রেম..

অনেকদিন ধরে কিছু লেখা হয়না, সিসিবি পড়াও হয়না । বেশিরকম ব্যস্ত, যাও বা সময় থাকে নানাধরনের ইযি কাজ সময় খেয়ে ফেলে । বেশ বড় রকমের একটা ডুব দিয়ে ছিলাম । ব্যাক করার আশায় ভাবছি এখন থেকে সিটকম স্টাইলে লিখব । সিরিজ লেখা কিন্তু পরস্পর সম্পর্কহীন । আমার এ লেখাগুলো কিছুটা কাল্পনিক কিছুটা অতি কাল্পনিক, তাই ঘটনার সূত্র জানতে চেয়ে কোন লাভ নাই ।

আজকে আমার প্রথম প্রেমের কথা বলি ।

বিস্তারিত»