শৈশবে একচক্কর দিয়ে এলাম

শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঘড়িটা এলার্ম দিলেও আমার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারেনি। শেষ পর্যন্ত পৌনে ৮টায় ইকরামের ফোন পেয়ে লাফ দিয়ে বিছানা ছাড়লাম। উত্তরা থেকে রওয়ানা হয়ে ও তখন আমার বাসা থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে। সোজা টয়লেট, তারপর দাঁতব্রাশ, দাড়ি কামানো, গোসল এবং হালকা নাস্তা সেরে ব্যাগ গুছিয়ে তৈরি হলাম ৪৫ মিনিটে। ২৯ বছর আগে কলেজ ছাড়ার পর এতো কাজ এতো অল্প সময়ে আর কখনো সেরেছি কিনা সন্দেহ!

বিস্তারিত»

নর এবং নারীর শব্দ কলহ

লেখাটি খুব সাধারণ মানের বিক্ষিপ্ত চিন্তা প্রসূত। তাই এটিকে খুব গুরুত্বের সাথে না নেওয়ার জন্য অনুরোধ করছি

১। একটি বইয়ের টাইটেল বাংলা অনুবাদ করলে এমনটা দাঁড়ায় পুরুষ এসেছে মঙ্গল হতে নারী শনি হতে। অর্থাৎ পুরুষ হল কল্যাণকর এবং শুভ। নারী অকল্যাণকর এবং অশুভ।
২। নার শব্দের অর্থ আগুন। এখন যদি প্রকৃতি প্রত্যয় নিয়ে খেলা করি দেখি কি দাঁড়ায়
নার = আগুন
নার+ই = আগুন+ই
নারী = আগুনি
আগুনি মানে আগুন হতে তৈরি।

বিস্তারিত»

শিথিলায়ন

ঘুম ধরানো আরাম বলয়, হালকা বোজা চোখ
মনের মাঝে চিন্তাগুলো একটু শিথিল হোক;
শ্বাস-প্রশ্বাসের উঠা-নামায় ছন্দ হবে ঢিল,
মনের সাথে ভাবের সাথে প্রকৃতির এ কি মিল!
গাত্রে যত দূষণ সবই হারাবে বাতাসে,
ধীরে ধীরে শরীর যেন শান্ত হয়ে আসে;
গভীর কল্পদেশে এবার হবে ভেসে যাওয়া ~
থিতিয়ে যাওয়া শরীর উড়ায় কোন উত্তুরে হাওয়া!
অস্তিত্বের পরিচয়ে শুধুই আমার মন
চিন্তাশক্তির নিমজ্জনে করে বিচরণ।

বিস্তারিত»

পুত্রের শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের পত্র

প্রাক কথনঃ
১। ক্লাস করতে গিয়ে এই কনটেন্টটা হাতে আসল। পড়ে ভালো লাগলো। ভাবলাম সিসিবির সংগে শেয়ার করে ফেলি। আমেরিকাকে যতই “মাইনাস” দেই, এটা তো সত্যি তারা কয়েকজন বড় নেতা আমাদের উপহার দিয়ে গেছেন।
২। অনুবাদ আমি করিনি। আমি অনুবাদ করা অবস্থায় পেয়েছি, তবে আমার কাছে ইংরেজী স্ত্রীপ্টটাও আছে। পাঠক যদি ইংরেজীরটাও পড়তে চায়, তুলে দিতে পারব।
৩। এটার সোর্স ক্লাস টিচার।

বিস্তারিত»

পুঁইশাক- এঁচোড়- শসা

ডিসক্লেইমারঃ আমার সৌভাগ্যে কেউ যদি ঈর্ষান্বিত হন, তাহলে আমার কিসসু করার নাই। পারলে নিজের দুলাভাইরে কলেজের প্রিন্সিপাল বানান গিয়া। আমার লগে পার্ট নিয়া লাভ নাই।
অফ টপিকঃ ভাবছিলাম ট্যাগ এ “রাজনীতি” দিব। সাহস হইল না।
———————————————————————————————————————
গতকাল দুপুরে বাসায় গিয়ে দেখি লাঞ্চে জটিল সব আইটেম। শসা দিয়ে চিংড়ী, পুঁইশাক-ডাল, এঁচোড় দিয়ে গরুর মাংশ, ইত্যাদি, ইত্যাদি। ঝাঁপ দিয়ে খাইতে বসলাম। আম্মু দেখি মিটিমিটি হাসে।

বিস্তারিত»