random header image

Monthly Archives — জুলাই ২০০৯

হোয়াইট ওয়াশের জন্যে আমাদের চাই ২৪৯

২৪৮ করে অল আউট হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের লক্ষ্য : ২৪৮+১।
সিসিবি লাইভ টেলিকাস্টে আসুন সবাই
দলবেঁধে যোগদান করে
খেলাটাকে জমাই…..

কানাডার কথা-২

(কানাডা এসেছি দেড় বছর হয়ে গেছে। এই সময়ে এখানে কী কী দেখলাম, আমার দৃষ্টিতে কানাডার সাথে বাংলাদেশের মিল-অমিল কী- ইত্যাদি বিষয় নিয়েই আমার ধারাবাহিক “কানাডার কথা”।)
আগের পর্বে কানাডার খাদ্য-খাবার নিয়ে বলেছিলাম। আজ বলব বস্ত্রের কথা। এখানকার আবহাওয়া সম্পর্কে আপনারা সবাই জানেন অল্পবিস্তর। বছরের প্রায় ৭ মাসই খুব ঠাণ্ডা থাকে, তুষারপাত হয়। আমার দেখা সর্বনিম্ন তাপমাত্রা [...]

জানার আছে অনেক কিছু – ১৯ দিনের একটি মাস

কিভাবে সম্ভব…??? ব্যাপারটা শোনার পর আসল কাহিনি জানতে ইচ্ছা হল, আর আসল কাহিনি জানার পর মনে হল অনেকেই হয়তো আমার মত ব্যাপারটা জানেন না। তাই আমার মত ব্যাপারটা যারা জানেন না তাদের জন্য ঘটনাটা সিসিবিতে শেয়ার করার ইচ্ছা হল।
————————————————————————
২ সেপ্টেম্বর ১৭৫২। এইদিন রাতে স্বাভাবিক নিয়মে সবাই ঘুমাতে গেলেও অনেকটা সরকারী নির্দেশেই সবার ঘুম ভাঙ্গে ১১ [...]

বাক্সবন্দী !

আকাশের বিশালতা কে
বক্ষে ধারন করবে বলে;
পরম মমতায় মনের মাধুরী মিশিয়ে
নিজ হাতে বানিয়েছি আমি
বত্রিশটা ছোট-বড় ঘুড়ি।
সকালের মিষ্টি রোদের মত কিছু ,
অন্য কিছু সুনীল সাগরের মত।

কাটপেষ্ট কৌতুক -২

১.
ইঞ্জিনিয়ারিং এ সদ্য ভর্তি হওয়া তিন ছাত্রের তর্কের বিষয়বিস্তু ‘মানবদেহ কে নকশা করতে পারে?’
প্রথমজন বলল, ‘বোধহয় মেকানিক্যাল এঞ্জিনিয়রের কাজ। লিভার, পিভট প্রভ্বতি সবকিছুই তো আছে মানব দেহে। এটা মেকানিক্যাল না হয়ে যায় না’

একটি বান্ধা গরুর আত্মকাহিনী

আমি একজন বান্ধা গরু। আজ ৩১ এ জুলাই এক বছর পূর্ণ হবে, কিন্তু আমি হিসাব করে দেখলাম এই ৩৬৫ দিনের অর্ধেকের ও কম সময় আমি বান্ধা ছিলাম। আমি বান্ধা গরু হয়েও মাঠে চড়ে বেড়াচ্ছিলাম ছাড়া গরু হিসাবে। বউ প্রতিনিয়ত তার শাসন মালা জারী রাখত আটলান্টিকের ওপার থেকে (যারা আমার আগের কথা জানতে চান তারা এখানে [...]

সাপ্তাহিক…৭

সপ্তাহের শেষে এসে মনে হচ্ছে গত সাত দিনে শুধু দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে বৃষ্টি আর অন্যটা ক্লাস। বৃষ্টি তো মনে হয় এক মুহুর্তের জন্য থামেনি। এরকম বিরতিহীন ভাবে মুষুলধারে বৃষ্টি এর আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না। আর এই ঘুমের আবহাওয়াতে দিনে গড়ে ১০ ঘন্টা করে ক্লাস, পুরা পাগল হবার দশা।
এবার আমার তৃতীয়বারের [...]

এ জার্নি টু দা ক্যাপিটাল অফ ম্যাংগো

গত এপ্রিলে আমার বন্ধূ মাহবুবের শশুড় বাড়ী রাজশাহী গিয়েছিলাম। তখনি বললো জ়ুনে ‘আম খেতে চাপাই নবাবগঞ্জের ভোলাহাট যাওয়ার প্ল্যান আছে। ব্যাপারটা মাথায় রাখিস। সময়মতো ডেট জানানো হবে’। ভোলাহাট ওর মামা শশুড়ের বাড়ী।
প্ল্যান মাফিক বৃহস্পতিবার ছূটি ম্যানেজ করলাম। এখন যে ল্যাংড়া আমের সিজন। আগামী সপ্তাহে ফজলী। ১৭ জ়ুন বুধবার অফিস করে বাসায় গিয়ে কল্যাণপূর যাওয়ার [...]

বৃষ্টি-৫

এই বিষ্টিতে একলা থুয়ে
‘অলা তার কই চলে গেছে
কে জানে,
সে শুধু হুড তুলে
চুপচাপ বসে আছে
বিমর্ষ মেঘলা প্রাণে।
কাকভেজা কাটে তার
বৃষ্টির একাকী বিকেল
পারেনা বাজাতে আহা
টুংটাং অভিমানী বেল….

সদ্য কবির পদ্য

(অনুবাদ – সনেট ০৩ এ জিহাদের মন্তব্যে অনুপ্রাণিত হয়ে রচিত প্রতিবাদ…)
‘পদ্য লেখা অতি সোজা’, সদ্য কবি বলে,
‘মগজ থাকুক, না-ই বা থাকুক ঘটে;
কাগজ এবং কলম হলেই চলে!’
শুনে এমন কথা, বললো সবে, ‘বটে!
ওহে লেখো দেখি, তাই যদি হয়, তবে
পদ্য এমন মহান, যাতে একসাথে
রইবেন রবি, শেক্সপিয়ারও রবে-
উঠবে ফুটে সমস্ত এক নকশাতে।’
কবি বলে, ‘দ্যাখো, অতো বোকা আমি নই।
হোক না [...]

মুসলিম ইন আমেরিকা-৩: সেরা ব্যক্তিত্বঃ হামযা ইউসুফ

স্থানঃ লেকচার হল, ইউনিভার্সিটি অফ হিউস্টন।
তিল ধারনের জায়গা নেই লেকচার হলটিতে, এমনকি লেকচার হলের বাইরেও উপচে পরা ভিড়। স্টেজের উপর দাঁড়িয়ে একজন বক্তা স্পষ্ট আরবী এবং নির্ভূল কুরানিক ভাষায় যে বক্তব্য রাখলেন, তা শুনে বিশ্বাস করতে কষ্ট হবে যে তাঁর জন্ম মধ্যপ্রাচ্যের কোন দেশে নয়। তিনি হলেন শেখ হামযা ইউসুফ, জন্মসুত্রে আমেরিকান এবং কনভার্টেড মুসলিম। [...]

দ্বার খোলো , প্রেম

উড়ন্ত চুম্বনে বিশ্বাস নেই আমার,
অধরে অধর না মিলিলে কি চুম্বন হয়?
প্লেটোনিক প্রেম? হাহ্, সে কি হয় কখনো?
আমার প্রেম দেবরাজ জিউসের মতো।
হৃদয় জ্বলন্ত আগ্নেয়গিরি আমার, ধমনীতে তপ্ত লাভা,
প্রেমিকার চোখেমুখে উন্মত্ত কামনা, নেই লাজরাঙা আভা!
হৃদয়ের উত্তাপ দেহের উত্তাপে হিম হয় যখনি,
প্রেম তার সবকটি দ্বার খোলে তখনি।
মুস্তাকিম (৯৪-০০)
২০ তম ইনটেক
রংপুর ক্যাডেট কলেজ
৩০ জুলাই, ২০০৯

কানাডার কথা-১

(কানাডা এসেছি দেড় বছর হয়ে গেছে। এই সময়ে এখানে কী কী দেখলাম, আমার দৃষ্টিতে কানাডার সাথে বাংলাদেশের মিল-অমিল কী- ইত্যাদি বিষয় নিয়েই শুরু হল নতুন ধারাবাহিক “কানাডার কথা”।)
মানুষের মৌলিক চাহিদা পাঁচটিঃ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। আমি একে একে এই চাহিদাগুলোর আলোকেই প্রথমে কানাডা সম্পর্কে বলব। তারপর সময় পেলে অন্যান্য বিষয়ে বলা যাবে। তাহলে [...]

আবোল তাবোলঃ প্রলাপ

০১. তেইশ বছরের পর নাকি মানুষ আর বাড়ে না। মস্তিষ্কের কোষ গুলোও কাজ করতে আলসেমি শুরু করে। ঝাঁটা দিয়ে পিটিয়েও তাদেরকে কথা শোনানো দায়। কি আর করা, তেনাদের ইচ্ছের বিরুদ্ধে যায়, সে ক্ষমতা কার আছে? কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? কয়েকটা দিন কাজকম্মো না করে তেনারা নিজেরাই অবসর নিয়ে নিয়েছেন। এখন তেনাদের হাতে পায়ে ধরে, [...]

অনুবাদ – সনেট ০৩

নিদ্রা যান প্রেম-দেব একদা অঘোরে
শয্যাপাশে প্রেম-শর বহ্নিতপ্তজ্যোতি,
সতীসাধ্বী রূপসীকূল ইত্যবসরে
চলেছে সে পথে, তারি শ্রেষ্ঠ রূপবতী
লহে সেই অগ্নিবাণ অনাঘ্রাত হাতে
তাপ লভিয়াছে যার হৃদয় কতনা;
তপ্ত কামনার প্রভু গভীর নিদ্রাতে
নিরস্ত্রীকৃত, নিকটে কুমারী ললনা
জুড়ায় শীতল কূপে প্রেমাগ্নি-তূণীর,
বারি তার লভে তাপ চির-হুতাশনে,
হয়ে ওঠে ধন্বন্তরি রোগহরা নীর;
একদা গেলেম সেথা, প্রিয়ার শাসনে,
আরোগ্যার্থে গিয়ে দেখি, প্রেম-তপ্ত-জল
সময়ে শীতল হয়, নহে প্রেমানল।
অনুবাদ: সৌমিত্র চক্রবর্তী
মূল কবিতা:
SONNET 154
William [...]