দূরত্ববোধক-

দূরত্বের নাম নেই, শহর কিংবা গ্রামে আমাদের দূরত্ব নিয়ম মেনেই বাড়ে-
স্থবির চোখ মেলে নিমেষব্যাপী আমরা দুঃখ থেকে দূরগামী হই
দুঃখ সিঁড়ি বেয়ে সাপের মত উঠে আসে সন্তর্পণে হৃদয়ের কাছে
ধাতব রেলিঙে যাবতীয় অনুসর্গ ছেড়ে আসা সাপের চোখে আমি কাতরতা পাই
শহরে কিংবা গ্রামে, এই প্রাপ্তি আমাকে সুখ দেয়
আমার চেয়েও অধিক কাতর দুঃখের অবয়ব আমার স্বভাবজাত অহমিকায়
পরশ বুলায় সাপের মায়ায় সিঁড়িঘরে একটি বাগান তৈরি করি
বাগানে বিষের ফুল ফুটে উঠবে একদিন,

বিস্তারিত»

ডায়েরীর পাতা থেকে উদ্ধার করা কিছু জঞ্জাল (গত পর্বের পর)

শুক্রবার, ৯ মে ২০০৩
আজকের দিনটা মোটামুটি গিয়েছে। সকালে Optional Games, জুমআ নামাজ, তারপর Quiet Hour এ লম্বা ঘুম, 2nd Prep, অবশেষে হাউসে এসে লিখতে বসলাম। আজ আমাদের কলেজ টিম পার্লামেন্টারী ডিবেটে অংশ নিতে গিয়েছিল। প্রতিপক্ষ ছিল ভিকারুন্নিসা নুন স্কুল। Hard Opponent তবে ফাইট হয়েছে।

বিস্তারিত»

বুক রিভিউ : ক্রাইম এন্ড পানিশমেন্ট

[*** অনেক সাহস সঞ্চয় করে লিখাটা লিখতে বসলাম। আমির নিজের সাহিত্য সম্পর্কে ধারণা ছোটবেলায় পাঠ্যবইয়ের গল্প কবিতা বুঝার মাঝেই সীমাবদ্ধ। এমনিতে আমি সাহিত্যের বই পড়ে লিটারেল দিকগুলো বুঝলেও অনেক সূক্ষ্ম ব্যাপারগুলো ধরতে পারি না। তাই আমার এই পোস্ট লেখার উদ্দেশ্য প্রথমত বইয়ের প্রতি আমার ভালোলাগাটা শেয়ার করা ; দ্বিতীয়ত সূক্ষ্ম যে জিনিসগুলো হয়তো আমি চিন্তাও করিনি সেই বিষয়গুলো যারা আগে বইটি পড়েছেন তাদের আলোচনা থেকে বোঝার চেষ্টা করা এবং সর্বোপরি যারা বইটি পড়েননি তাদেরকে বইটি পড়তে অনুপ্রাণিত করা।]

বুয়েট পড়াকালীন সময়ে টার্ম বন্ধগুলো আমার বেশ কাটত।

বিস্তারিত»

শুভ জন্মদিন…ইনটেক’৯৭

বেশ কিছুদিন ধরে আবারো স্বরূপে ফিরেছে সিসিবি… :guitar: :awesome: দিহান ভাবি কাম আপ্পুর একচ্ছত্র আধিপত্য :gulli2: :gulli2: ,সানাভাইয়ের দিযুগী প্রতীক্ষার অবসান,এসএসবিঃসর্ষেয় ভূত’এর মাধ্যমে জুনা ভাইয়ের ‘ভাবি মাসুদ রানা’ হয়ে উঠা,নীলা’র বদৌলতে জাবিরের ফর্মে ফেরা,বর্ষণমুখর সন্ধ্যায়ে সামীউরের কণ্ঠে বাদলা দিনের গান ,ভাবিপ্পুর কাছে মাস্ফুর খিচুরি খাওয়ার বায়না(মাস্ফুর নাম ভাঙ্গিয়ে নিজের আবদার পেশ করার চেষ্টা 😉 ),রকিবের বিখ্যাত চায়ের দোকানের স্পেশাল পাত্তির :teacup: রমরমা ব্যবসা,মার্জনামূলক পোস্টের মাধ্যমে আন্দালিব ভাইয়ের সিসিবিতে ফেরা,আদনানের জ্যাকসন প্রীতির বহিঃপ্রকাশ =(( ,মাস্ফুর ব্যান চেয়ে রায়হানের ব্যাপক গণসংযোগ :khekz: ,কামরুল ভাই,ফয়েজ ভাই ,রবিন ভাইদের চমৎকার সব লেখনীর মোহ…সবমিলিয়ে আজকাল দিনের অনেকটা সময় সিসিবিকে দিতে হচ্ছে।ভাবলাম এই জম্পেশ :party: নিজেকে শামিল করার সুযোগটা না হারাই…একটা সুবর্ণ সুযোগও পেয়ে গেলাম…ক্যাডেট কলেজের ইনটেক’ ১৯৯৭-২০০৩ এর ১২তম জন্মদিন…সেই সোনালী দিনগুলির স্মৃতি রোমন্থন…

বিস্তারিত»

মোটা মানুষের গল্প

প্রথম বার তাদের দেখা বিটিভির পর্দায়। খুব ছোটবেলায় কোন এক সংবাদ ভিত্তিক অনুষ্ঠান দেখতে গিয়ে হঠাৎ দেখি সত্যিকার অর্থেই টিভি স্ক্রীনের পুরোটা জুড়ে দুটো মোটা মানুষ। পরস্পরের দিকে বেশ ভয়ংকর দৃষ্টিতে সামনের দিকে ঝুকে পড়ে এক অদ্ভুত ভঙ্গিমায় একে অপরকে মাপা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কিন্তু খুবই ছোট নেংটি পড়ে থাকায় কেন যেন পুরো দৃশ্যটাতেই একটা হাসির ব্যাপার ছড়ানো। আমি তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে ছিলাম।

বিস্তারিত»

সাপ্তাহিক…(৩)

শনির সাত মঙ্গলের তিন

আমাদের সাথে কিছু শ্রীলংকান ও নেপালি অফিসার কোর্স করছে। গত শনিবার ওদের সাথে বসে সকালে নাস্তা করছিলাম। কথায় কথায় আবহাওয়া প্রসংগ এলো, এখানকার গরমে ওরা বড়ই কষ্ট পাচ্ছে। আগামী চার/পাঁচ মাসে গরম আরো বাড়বে না কমবে তা জানতে চাচ্ছিল। ওদের চিন্তা দূর করার জন্য বললাম এটা মূলত বর্ষাকাল, বৃষ্টি শুরু হয়ে গেলে আর চিন্তা নেই, তবে কেন যে তখনও বৃষ্টি শুরু হয় নাই এ প্রশ্নের কোন উত্তর দিতে পারিনি,

বিস্তারিত»