আমরা যারা সাইন্স নিয়ে পড়ালেখা করেছি, তারা জানি এইস.এস.এসসি তে রসায়ন বা কেমিস্ট্রি নামক বিষয়টা কেমন নাচায় :tuski: ! ভয়ানক এই বিষয়ের বইয়ের একটা পৃষ্ঠা পড়ে পরের পৃষ্ঠায় গেলে, পূর্ববর্তী পৃষ্ঠার পড়া ভুলে যাওয়াটাই যেন স্বাভাবিক ছিল। আর একের পর এক রাসায়নিক সমীকরণের চাপে পিষ্ট হয়ে মাথার চুল ছেঁড়া ছাড়া কোন গত্যন্তর থাকত না ~x( । নিতান্ত বাধ্য হয়েই এই কবিতাটা লেখা 🙂 । অন্ততঃ এখনো রসায়নের কিছু বিষয় এই কবিতার কল্যাণে মনে আছে।
বিস্তারিত»ডাক্তার-ডাক্তার
আমাদের শেফালী রানীর অনেক ছেলে বন্ধু। বসে বসে খেলে রাজার ধন পর্যন্ত ফুরায়, ছেলে বন্ধু তো ফুরাবেই। তারপরেও অসুখ ভালো হলো না শেফালী রানীর। ডাক্তার পর্যন্ত দেখে আঁতকে উঠলেন। সাত দিন আগে যখন শেফালী রানী ডাক্তারের কাছে এসেছিল তখন তো এরকম ছিল না।
-সে কি, আপনার এরকম চেহাড়া হয়েছে কেনো? খুব ক্লান্ত ও বিধ্বস্থ লাগছে।
-আপনার প্রেসক্রিপশন মানতে গিয়েই তো এই অবস্থা ডাক্তার সাহেব।
এলোমেলো কথা
মাঝে মাঝেই দিনগুলি যাচ্ছেতাই রকমের বিরক্তিকর ঠেকে আমার কাছে। এই যেমন আজকে। এর পর সর্দি লেগেছে আবার, সাথে মরার উপরে খড়ার ঘা এর মত কোল্ড এলার্জিটা।
কোন সন্দেহ নেই, চট্টগ্রামের সবথেকে বিরক্তিকর আবহাওয়া এই জুন-জুলাই-অগাষ্ট মাসটাতেই। বিরক্তিকর মানে বিরক্তিকর, মহা বিরক্তিকর। সবচেয়ে খারাপ লাগে আর্দ্রতাটা। সহজে ঘাম শুকাতে চায় না। আমার চেয়ে বেশি কষ্ট শারমীন আর জিহানের, কারন দিনের বেশির ভাগ সময়টাতেই আমি অফিসে থাকি,
বিস্তারিত»সিসিবির নতুন পাগল, ভাবের পাগলদের জইন্য দুইডা গান
সিসিবিতে পুরান পাগল আছে, আছে নতুন পাগল, ভাবের পাগলও আছে! পুরান হইলো আমার মতো যারা প্রেম-ট্রেম শ্যাষ কইরা অহন নব্যদের প্রেম দেখে, আর কয় কি কলিকাল আইলো? নীল খাম, টেলিফোন-মোবাইল প্রেম যুগ শ্যাষ। চলতাছে সাইবার প্রেম।
নতুন পাগল আছে মাস্ফ্যু, আবীর, আকাশ আরো জানি কেডা, কেডা!! এমুন পাগল, রীতিমতো চিক্কুর দিয়া প্রেম করতাছে। মজাই লাগে এইসব পুলাপাইনের লম্ফঝম্প দ্যাখতে। আসলে প্রেমে পড়লে সব কালে,
বিস্তারিত»