একজন স্বপ্নবাজ মানুষের দুইটি স্বপ্ন…

স্বপ্নবাজ মানুষ মাত্রই স্বপ্ন দেখতে আর দেখাতে পারে। আমি স্বপ্নবাজ কিনা জানি না, আমি শুধু স্বপ্নই দেখে যাই, কাউকে কোন স্বপ্ন দেখাতে পারি না। তবুও মাঝে মাঝে নিজেকে স্বপ্নবাজ বলেই মনে হয়। আমি জেগে জেগে… ঘুমের মাঝে সব সময়ই স্বপ্ন দেখি।

একবার স্বপ্ন দেখি- আমি শৈশব এ ফিরে গেছি আবার দেখি আমি মৃত্যু শয্যায়। কিছু স্বপ্ন নষ্টালজিয়ার ভিন্ন রূপ কিনা সেটাও বুঝতে পারি না।

বিস্তারিত»

স্মৃতির ঝাঁপি : মুক্তিযুদ্ধোত্তর অস্থিরতা

প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
তিন.
স্রোতে স্মৃতির ভেলা ভাসিয়েছি। লগি-বৈঠা কিছু নেই। তাই বাতাস আর স্রোতের টানে কোথা থেকে কোথায় যে যাই, নিজেও জানি না। সময়টা মনে রেখে ঘটনাগুলোকে শুধু সুতোয় গাঁথছি যেন! লিখতে বসেছিলাম ঢাকায় আমার-আমাদের পরিবারের বাড়িগুলোকে নিয়ে। এখন তার সঙ্গে চলে আসছে সমসাময়িক রাজনীতি, ব্যক্তিগত স্মৃতি, ঘটনাক্রম, আশেপাশের মানুষ কত্তো কি! এটা কি আত্মজীবনী? তা তো নয়।

বিস্তারিত»

গ্রীক মিথোলজি ০০১ – ( ইকো ও নারসিসাস )

[ডিসক্লেমারঃ পড়ালেখা দরকার আমার বহুত কিন্তু পড়তে বসলে খালি নেট নিয়ে ঘাটাঘাটি করি। আজ চ্যাটিং করার সময় গ্রীক মিথোলজির কথা বলছিলাম বিষয়টা এসেছিল নারসিসাস এর থেকে এর পর ভাবলাম এটা নিয়ে সিসিবিতে লেখা দেই। মিথোলজির গল্প আমার অনেক পছন্দের। কেউ যদি এই ধারাবাহিকতায় লেখতে থাকেন তাহলে বড়ই ভাল লাগত। আর আমার ভুল গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে। বেশিরভাগ কাহিনীই স্মৃতির উপর ভর করে লেখছি মাঝে মাঝে অবশ্য গুগলিং করেছি আমার আবার গুগলিং করতে একেবারেই ভাল লাগে না।

বিস্তারিত»

ফ্ল্যাশব্যাক ০২

১। আমরা ক্লাস নাইনে (১৯৯৫ সাল) হাইকিং এ গিয়েছিলাম। ৩ দিনের আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল ফেনীর ছাগলনাইয়া থানা। প্রথমদিন আমাদের স্টপেজ ছিল সীতাকুন্ড থানায়। আমরা কলেজ থেকে সকালে রেললাইন ধারে হাটতে থাকি।১১ টার দিকে হালকা নাস্তা দেয়া হয় রেললাইনের পাশেই। আমাদের সাথে ছিলেন এডজুটেন্ট মেজর রেজা (আরসিসি এক্স ক্যাডেট) স্যার। বিরতির সময় বললেন আজ রাতে তোমরা যে যা পার পারফর্ম করবা।
আমরা বললাম কি কি হবে স্যার?

বিস্তারিত»

ফুটপাত

মেয়ে তোমার মাথার ঠিক ওপরে
ভেসে আছে এক খণ্ড মেঘ;
রোদ্দুরে বিচলিত হওয়া কি
তোমাকে মানায়?
প্রতিদিন বৃষ্টিহীন আমি
ভেতরে ভেতরে
কী ভীষণ তৃষ্ণা পুষে রেখে
তোমার সংগে নিপুণ হাসি,

বিস্তারিত»

খাসির লেগ রোস্ট আর কামরুল ভাইয়ের জন্মদিন উদযাপনঃ ছবি ব্লগ

এই ব্লগের কামরুল ভাইরে আমি বড়ই ভালা পাই। উনার জন্মদিনের পোস্ট সময়ের দুই দিন আগে দিয়া এই ব্লগে যেই ডিস্টিং ডিস্টিং ঠা ঠা হইছিল সেইটার রেশ ধইরাই অনেক দিন ধইরা ঝিমায় থাকা সিসিবি বেশ চাঙ্গা হইয়া উঠছিল। আমার ইজ্জতের ফালুদা তথা ঘটি বাটি চাটি করার পরেও উনি কথা রাখছিলেন-সবাইরে স্টার কাবাবে “যেমন খুশি খাও” করাইছিলেন। সিসিবির একটা বিশাল অংশ সেইদিন জমায়া খাইছিল-প্রচন্ড বৃষ্টির মধ্যে নতুন জামাই সামী আর তার “ইয়ে”

বিস্তারিত»