ফ্রী-নাইটঃ নাটক বিষয়ে অহেতুক সংলাপ

০।
কলেজের স্বাদ এখনও মুখ থেকে যায় নায় তাই বৃহস্পতিবার মানেই আমার কাছে এখনো ফ্রী নাইট, যেই দিন পড়াশুনা ছাড়া আর যে কোন কিছু করা জায়েয। তাই প্রতি বহস্পতিবার আসলেই সন্ধ্যার পর ঘরে থাকা দায় কারণ আড্ডা ছাড়া মানুষ বাঁচে নাকি? এই আড্ডায় ক্লাস, হাসাহাসি, খোঁচাখুঁচি, প্রেম সব চলে সমান তালে সাথে মাঝে মাঝে চলে অহেতুক দেশ উদ্ধার। আজকে এমন এক দেশ উদ্ধার করতে গিয়েই একটা কথা মাথায় ঘুরছে,

বিস্তারিত»

হাত বাড়ানোর আহবান

ক্যাপ্টেন রাফির(বিসিসি ১৮, সিপি) বাবার ঢাকা সিএমএইচ এ বাইপাসের জন্য এবি নেভেটিভ রক্তের প্রয়োজন।
কেউ দিতে আগ্রহী থাকলে দয়া করে যোগাযোগ করুন।
০১৭৩০০০৯০০৬(রাফি)। ০১৯১১৮৯৩৭০৮(আরিফ)

বিস্তারিত»

ডায়েরীর পাতা থেকে উদ্ধার করা জঞ্জাল – ৪

২৬ সেপ্টেম্বর, ২০০৩
বৃহস্পতিবার
মির্জাপুর ক্যাডেট কলেজের শেষ শিক্ষাবর্ষের কয়েকটি মাস বাকি আছে। তারপর মুক্তি, স্বাধীনতা যে যেটাই বলুক না কেন। বিরক্তির চূড়ান্ত সীমায় অবস্থান করছি। কিভাবে যে বেচে আছি তা উপরওয়ালা জানেন। কলেজটা এখন একনায়কতন্ত্রের একটি জ্বলন্ত উদাহরণ। প্রতিটা পদে আটকানো হচ্ছে আমাদের। নিয়মের মাঝে শক্ত করে বেধে ফেলেছে আমাদের। এতটা কখনই দরকার ছিল না। Red Book এর Reference দিয়ে সব নিয়ম আরোপ করা হচ্ছে।

বিস্তারিত»

ওয়ান্স ইন আ লাইফটাইম

[ পৌরাণিক সপ্তাহ চলছে সিসিবির। এর শুরু আমারই হাত ধরে । আমি এর ফাঁকে একটা অল্প পুরান কাহিনী দিয়ে দেই, জীবন থেকে নেওয়া কেন যেন হঠাৎ লেখতে ইচ্ছা হল। একেবারে নতুন এর আগে এটা নিয়ে কোথাও কখনো লেখিনি আমার নিজের ডায়েরিতেও না একেবারে টাটকা লেখা অনলি ফর সিসিবি]
পূর্বকথাঃ
বিছানায় শুয়ে শুয়ে স্যালাইনের ফোঁটা গুনি। সকাল থেকে চলছে । গতকাল রাতে হঠাৎ করে প্রচন্ড পেটে ব্যাথায় অজ্ঞান টাইপ হয়ে যাওয়ার সময় পাশের বাসা থেকে দুলাভাই এসে ঘুমের ওষুধ সিরিঞ্জ পুশ করে ঘুম পাড়িয়ে দিয়ে এই স্যালাইন চালু করে দিয়ে গেছেন।

বিস্তারিত»

কাব্যকথা

সস্তা টিশার্ট দুপুরের রোদে পুড়ে আরও সস্তা হতে থাকে।
আর আমি বিত্তবানদের প্রতিনিধি হয়ে বসে থাকি শীতল কফিনে।

বিস্তারিত»

কর্ণের কথা (মিথলজি)

চারিদিক আলো করে ধীরে ধীরে সূর্য উঠছে, ভোর হওয়ার সময়টা রাধেয়র ভীষণ পছন্দের । আজও প্রাচীন বটগাছটার নীচে বসে সূর্যোদয় দেখছিল সে । কি বিপুল বিক্রমে রাতের অন্ধকারকে দূরে হঠিয়ে সূর্যের আগমন ! প্রতিদিন দেখে তবু মুগ্ধতা কাটেনা । খুব আপন মনে হয়, মনে হয় সূর্যের মতো সেও যদি সব অন্ধকারকে জয় করতে পারত । এসব আবোল-তাবোল ভাবছে আর তার প্রিয় ধনুকটাতে হাত বুলাচ্ছে রাধেয় ।

বিস্তারিত»

নতুন রূপে সিসিবি !

সিসিবির থিম পালটে গেছে। দীর্ঘদিন একই রকম সিসিবি দেখতে দেখতে যাতে ক্লান্তি চলে না আসে সেজন্যে নিয়মিত মেক-আপ, গেট-আপ পাল্টানোর কথা বলছিলেন অনেকে। সিসিবিও পরিবর্তনে বিশ্বাসী। তাই ঢেলে সাজানো হলো পুরো সিসিবি। নতুনভাবে ঢেলে সাজানোর জন্যে সিসিবির ডেভেলপমেন্ট টিমকে সবার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।

নতুন রূপে দেখতে কেমন লাগছে, মন্তব্যে জানাতে ভুলবেন না। কোন উপদেশ, সমালোচনা থাকলে তাও জানাবেন নির্দ্বিধায়।

আর দেরি কেন !

বিস্তারিত»

মীথবাজিঃ সিসিফাস ১

[কামরুল তপু (‘০২) ও রায়হান আবীর (‘০৫) এর দেখাদেখি আমিও! 😀 ]
=====================================
থানাটোসের ঘুম ভেঙেছে সেই ভোরে। সকালে দাঁত মাজতে মাজতে সে দেয়ালে সেঁটে রাখা লিস্টি দেখছিল। মুখ ভর্তি ফেনা থু করে ফেলে দিয়ে কুলি করতে করতে সে শিডিউল মিলিয়ে নেয়। সকালে কয়েকজনের আত্মা তুলে রাখতে হবে। এটা তেমন কোন ব্যাপার না, সকালে সবাই গভীর ঘুমে ডুবে থাকে। খুব সহজেই কাজ সারা যায়।

বিস্তারিত»