ডায়েরীর পাতা থেকে উদ্ধার করা কিছু জঞ্জাল – ৫

৭ অক্টোবর ২০০৩, বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার। আমরা বলি সাপ্তাহিক ঈদ। এখন যদিও আগের মত মজা হয়না। আগে প্রায় প্রতি সপ্তাহে ভিসিডি শো হত (যদিও আমি খুব কম দেখি বা দেখি না), ডিশ চ্যানেল থাকত। MTV, CMM, B4U কোনটা ছেড়ে কোনটা দেখব এই নিয়ে মারামারি লাগবার জোগাড়। এখন এসবের কিছু নেই। থাকে শুধু BBC, DD Metro, Channel-i, ATN Bangla। আমি মাঝে মাঝে BBC দেখে পন্ডিত সাজার চেষ্টা করি কিন্তু কতক্ষণ?

বিস্তারিত»

রাতে

স্বপ্নে বেড়াতে এসে
মশারীতে আটকে
গেছি শেষে,
বুঝি নিস্তার নেই।
সবুজ আলোয় মাপি
জালের বিস্তার,
নিদ্রিতকে
পৌনপুনিক তরংগ
পাঠাতে থাকি:

জোনাকি মরে গেলে
তাকে দেখতে পাবার কোন
জো আছে নাকি?

বিস্তারিত»

আমাদের যোগ্যতা কি আসলে এতটুকুই?

ধরুন, ক্রিকেটে মাঠে মুখোমুখি দুই পক্ষ। এক পক্ষে আছেন অভিষেকেই সবচেয়ে কম বয়সী শতরান করে ক্রিকেট বিশ্বকে আগমনীবার্তা ঘোষণা করা এক ব্যাটসম্যান, আছেন কিছুদিন আগেও আইসিসি টেস্ট ক্রিকেটারের রেটিং এ শীর্ষ স্থান অধিকার করে থাকা এক অল-রাউন্ডার। অধিনায়কের দ্বায়িত্ব পালন করছেন এমন এক লড়াকু ক্রিকেটার, খেলোয়াড়দের চিরশত্রু ইনজুরিকে যিনি জীবনযুদ্ধে একাধিক বার হারিয়েছেন। টেস্ট ম্যাচে ৭৮ উইকেট নেবার পাশাপাশি তিন হাজারের উপর রান করেছেন তিনি।

বিস্তারিত»