কবিতারা……..

আধুনিক কবিতা তেমন বুঝি না। উত্তরাধুনিক কবিতা তো নাইই। তারপরেও হঠাৎ হঠাৎ দু’একটা বুঝে ফেলি। যেমন নৃসিংহমুরারি দের এই কবিতা। পশ্চিমবঙ্গে এই নামে যে একজন কামেল কবি আছেন সেটাই তো জানতাম না। কবিতা পাই বুদ্ধিজীবীর নোট বই নামের একটি বইয়ের মূখবন্ধে। আত্মপরিচয়ের সংকট বুঝাতে যেয়ে এই কবিতার এই কটি লাইনের উদাহরণ।

আপনার বাড়িতে ফ্রিজ আছে।
বিদেশী রঙ্গিন টিভি আছে
এবং এন্তার ভিডিও ক্যাসেট আছে।

বিস্তারিত»

অতিপ্রাকৃতিক ঘটনা কতখানি সত্যি

আমাদের বয়সের অথবা আমাদের থেকে একটু যারা বড় আছেন ছোট্ট বেলায় ঝড়-বৃষ্টির রাতে অথবা সন্ধ্যায় দাদা-দাদী,নানা-নানীর কাছে ভুতের গল্প শুনেনি এমন মানুষ মনে হয় নেই।ছোট্টবেলায় আমাদের কল্পনা জগতের একটা বড় অংশ দখল করে ছিল এই রূপকথার দৈত্য-দানব ,ভূত-প্রেত।আমাদের মধ্যে আজও অনেকেই আছেন যারা এই অতিপ্রাকৃতিক ঘটনা গুলো বিশ্বাস করেন।আবার অনেকেই আছেন যারা এই বিষয় গুলো হেসেই উড়িয়ে দিই।আজকে একটু জানার চেষ্টা করা আক আসলে কারা ঠিক বিশ্বাসীরা না অবিশ্বাসীরা।

বিস্তারিত»

একদিন ফুটবল মাঠে

সবসময়ই বুঝি আমার মতো দুই-চারটা থাকে যারা কোন খেলাই পারেনা……….(কিন্তু খেলা দেখে)…….

সেভেন-এইটে তো হাঁকাও ভলিবল মাঠে গিয়ে লোক সংখ্যা বৃদ্ধি করতাম………নাইন থেকে পালানোর শুরু……..মাঝে মাঝে পালিয়ে হাউসে লুকিয়ে থাকতাম, মাঝে মাঝে ধরা খেতাম স্টাফদের কাছে…….. :frontroll:

একদিন আমি আর বাশাদ (আমার ৪বছরের রুমমেট) ধরা খাওয়ার পর (স্টাফের নাম ভুলে গেছি) স্টাফ বিরক্ত হয়ে পানিশমেন্ট না দিয়েই ফুটবল খেলতে নামায়ে দিল…….

বিস্তারিত»

বনলতা সেন : ফলোআপ

ক্যাডেট কলেজ থেকেই কবিতার প্রেমে আমি পড়েছিলাম। ছাত্রজীবন পর্যন্ত সেই প্রেম অটুট ছিল। সাংবাদিকতা পেশায় ঢুকে তথ্য-পরিসংখ্যান আর খবরের একটা কাটখোট্টা জগতে আটকে পড়েছিলাম। জীবনানন্দকে নিয়ে এসে আমার পুরনো প্রেমটাকে একটু নাড়া দিয়ে গেল আন্দালিব। আবদুল মান্নান সৈয়দের সংকলন ও সম্পাদনায় জীবনানন্দ দাশের প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমগ্র ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম বনলতা সেনের ফলোআপ কবিতাটি। চলো সবাই পড়ে ফেলি।

শেষ হ’ল জীবনের সব লেনদেন
জীবনানন্দ দাশ

শেষ হ’ল জীবনের সব লেনদেন,

বিস্তারিত»

হলুদ বরণ স্মৃতি

সিনেমা দেখলে বোঝা যায়, সিরিয়াল কিলার আর সিরিয়াল কিলিং বিষয় দুটো আসলে ভিন্ন। সিরিয়াল কিলার নিয়ে করা সিনেমা মানে রমরমে উত্তেজনা, অযাচিত কাটাছেঁড়া আর অকারণেই হৃদয় ভাঙা। কিন্তু সিরিয়াল কিলিং নিয়ে করা সিনেমা মানে সমাজ-মনস্তাত্ত্বিক চেতনা, সহিংসতার লুকোচুরি আর ভগ্ন হৃদয়ের শৈল্পিক উপস্থাপন। সিরিয়াল কিলিং বিষয়ক সিনেমার সংজ্ঞা না দিয়ে এতদিন কেবল “দ্য সায়লেন্স অভ দ্য ল্যাম্বস” (১৯৯১) নামটা বলে দিলেই হতো।

বিস্তারিত»

আসেন সবাই একটা কবিতা পড়ি

[একসাথে বেশি কাজ করলে সব জট্‌ পাকিয়ে যায়। আমি মাল্টি-টাস্কিংয়ে যে কত খারাপ সেটা আজকে আবার বুঝলাম। সামনে বেশ কয়েকদিন এই ঝামেলা যাবে। তাই আজকে সব গুটিয়ে কবিতাই পড়ছি। একটা কবিতা সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।]

আজকে রাতে
-জীবনানন্দ দাশ

আজকে রাতে তোমায় আমার কাছে পেলে কথা
বলা যেত; চারি দিকে হিজল শিরীষ নক্ষত্র ঘাস হাওয়ার প্রান্তর।

বিস্তারিত»