প্রেম যেবার আমার উপর পড়ছিলো…..

সদ্য ক্যাডেট কলেজ ফেরত। রেজাল্ট দেয় নাই। মনটা খানিকণ উড়ু–উড়ু , কিছুক্ষন পরেই আবার উদাস। লম্বা অবসর, কিছু করার নাই। মানুষের সাথে সেরকম মিশতেও পারি না। ক্যাডেট হওয়ার জ্বালা।

আমার উদাস ভাব দেইখা বাপ-মায়ের দয়া হইল। জ্বীনা, বিবাহ দেন নাই। বরং চালাইতে শিখতে কইল। অন্যকিছু নারে ভাই, গাড়ির কথা বলতাছি। বাপের ধারণা ছিল আমি শিগগিরই আমেরিকা পারি দেব, লেখাপড়া করতে। (আমাদের সময় বাপ-মারা ছেলেমেয়েদের কত কম বুঝতো)।

বিস্তারিত»

ভালবেসেছিলাম

কোন এক রোদেলা দুপুরে তোমাকে বলেছিলাম ভালবাসি
আজ আমি দুপুরের তপ্ত রোদে পুড়ে তার মাশুল দিই
কোন এক পুর্ণিমা রাতে আমি তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি
আজ আমি নির্ঘুম রাত কাটিয়ে তার মাশুল দিই
মনে আছে বলেছিলাম যদি হারিয়ে যাই কি করবে
এটা শুনে তুমি কত রাগ করেছিলে,অভিমানে গাল ফুলিয়েছিলে
মায়ের বকা শোনা কিশোরীর মত
সেই তুমিই কত সহজে বলেছিলে আমাকে ভুলে যেও
আমি আজও পুরোন চিঠি পড়ি
হাসি,সত্যিই আমি হাসি
আর ভাবি কত পাগল ছিলাম তোমার জন্য
জান তোমার চুলে একটা মিষ্টি গন্ধ আছে
এটা শুনে তুমি হাসতে আর বলতে ওটা নাকি সব মেয়েদেরই থাকে
আসলেই কি থাকে আমার জানা হয়নি
জানো আমি এখন
বাংলাদেশ ডাকের হলুদ খামে যক্ষের ধনের মত লুকিয়ে রাখা
তোমার চুলের গন্ধ নেই,তারপর আবারো লুকিয়ে রাখি
আমি আজ ছন্নছাড়া সাথী হারা বালি হাঁসের মত
শেষ রাতের বাতাসে আমার হাহাকার তেপান্তরে হারিয়ে যায়
কেউ শোনেনা কেউ না
মনে আছে তুমি বলতে আমি যদি হারিয়ে যায়
আমি শুধু মুচকি হেসেছিলাম
আজ তুমি বহুদূরে
তবুও বাতাসে তোমার চুলের ঘ্রাণ পাই
তোমার নুপূরের নিক্কণ কানে বাজে
আমি জানি তুমি আমাকে ঘৃণা কর
হয়ত আমার কথা ভাবলে
কুষ্ঠ রোগে পচা-গলা কোন জীবন্ত লাশের কথা ভাব
ঢাকা মেডিকেলের রাজীব ভাই বলত
মন খারাপ করিসনে মেয়েরা এমনি হয়
রাজীব ভাইয়ের বুকটা আততায়ীর বুলেট ঝাঝরা করেছে
এই বুকেই তিতলীর জন্য অসম্ভব ভালোবাসা ছিল
আচ্ছা মৃত্যু সংবাদ জেনে কি তিতলী কেদেছিল
জানিনা জানতেও চাইনা
সজলটা বড় ভাল ছিল অনেক ভাল
broken_heart_by_xsweetsilencex
কি সুন্দর কবিতা লিখত
আমার খুব হিংসা হত,লোভ হত ইস যদি আমিও……….

বিস্তারিত»

জীবনের পথে পথে … …

জীবনে প্রথম কুয়াকাটা গিয়েছিলাম সেবার। বন্ধুরা মিলে দুটো দিন বেশ মজায় কাটে। কুয়াকাটার সৌন্দর্য্যের বর্ননা আমি দিব না। তবে কুয়াকাটা থেকে ফিরে আসার সময়ের একটা ঘটনা বলব। কুয়াকাটা থেকে ফেরার সময় গলাচিপা ফেরি মিস্ করে বাস দাড়িয়ে আছে অনেক্ষণ ধরে। মেজাজটা খুবই গরম। ফেরার সময় হাতে খুব বেশি টাকা ছিল না, তাই সবাই মিলে উঠেছিলাম লোকাল বাসে। এমনিতেই বাসের সাইজ এক্কেবারে মুড়ির টিন, তার উপর ভালই ভিড়।

বিস্তারিত»

স্নানপর্ব-৩

শাওয়ার ধারাকে আজকে ছুটি।
বিনাকাজে বাঁশি বাজাতে বাজাতে
আজ তারা উল্টোপথে
পাইপের ছোটগলি, বড়গলি
রাজপথ পেরিয়ে শেষে
পৌঁছে যাবে তোমার ঝর্ণাটিতে….
সবাই তো আর ঝরে যাবেনা!
তার ঢের আগেই হয়তো
স্নান সেরেছো তুমি

ছুটিশেষে ফিরে এসে
সেই ফোঁটারাই শোনাবে
তোমার এ্যানাটমি।

বিস্তারিত»

জলপাই

ঝুড়িভর্তি জলপাই মাথায়
পাহাড় বেয়ে
ওই মেয়ে
নেমে আসছে দেখে
কোত্থেকে
তোমার জলপাই স্বাদের
চুম্বন এসে পড়ে।

জলে ভরে যায় মুখ,
বারংবার, বারংবার
শুধু কামড়ে দিতে ইচ্ছে করে…

বিস্তারিত»