বাংলাদেশের ক্রিকেট নিয়ে জনৈক ক্রিকেট পাগলের বিক্ষিপ্ত ভাবনা

এই পোস্ট টি লিখতে গিয়ে কিছুটা দুঃসাহস আর অনেকটা অনধিকার চর্চা হলেও নিজের ভাবনা প্রকাশ করার তাগিদে লিখতে বসলাম। আমার প্রথম কথাটা শুনে যদি কেউ চমকে উঠেন তার জন্য আমার কথার যৌক্তিকতা ব্যাখ্যা করতে আমি বাধ্য। অতএব প্রথমে বিচ্ছিন্ন কিছু গল্প শোনা যাক।

১.
ঘটনার অকুস্থল বুয়েট মাঠ , আর যাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন ওপেনার। আমরা বুয়েট মাঠে হকি খেলায় ব্যস্ত আর একপ্রান্তে তিনি নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন স্কয়ার কাটের।

বিস্তারিত»

স্মৃতিচারণ

রাত ১১.১৫।

করিডোরের লাইট ছাড়া সব বাতি অফ হয়ে গিয়েছে আগেই।ডিউটি মাষ্টার মনে হয় এখন ঘুম পাড়ানী মাসীর সাথে ব্যস্ত। দরজা দিয়ে পেঙ্গুইনের মত আস্তে মুখটা বের করে চারপাশের পরিস্থিতি যাচাই করে টুক করে ডেস্কটা নিয়ে বের হয়ে পড়লাম।

গন্তব্য বাথরুম…
দৃশ্যমান উদ্দেশ্য পড়ালেখা করা… :-B

বিস্তারিত»

পরাজয়

(আজ একটা মৌলিক কবিতা হয়ে যাক…)

পৃথিবীর প্রতিটি পুরুষ
কবিতা লিখেছে কোনো নারীকে নিয়ে;

হয়তো রাফখাতার শেষ পাতায়,
মনের কোনো অযতন কোণে,
মুহূর্তের ভাবালুতায়…

প্রকাশিত কিংবা অপ্রকাশিত।

বিস্তারিত»

মধ্যমাস জর্নালঃ

সকলের মত সকাল আসে না আমার
জানালায়
ভোর কিংবা সকালের রোদসকল দানাবাঁধা
সিলুয়েট
ছবিহীন দুপুর আঁকতে থাকে নিরলস শ্রমে।

২.
আমাদের শহরে বছরের মাঝের মাস দু’টা ঘুণপোকার মতো একাগ্রতায় বিঁধে থাকে। কাঠের শরীর কুরে কুরে খাওয়ার সুখ পেতে থাকে মধ্যমাসের ঘন্টাগুলো। তারা শ্লথ এবং নির্বিকার, সেই কারণে অনেকাংশেই নিঃসংশয়ে আমাদের শহরের ইতিহাস থেকে মধ্যমাসের ঘটনাবলি ঝরে যায়। জুন ও জুলাই মধ্যমাসের টানাহ্যাঁচড়ায় পড়ে বাদী-বিবাদী অথবা বাঁদী হয়ে আদালত চৌকাঠে আছড়ে পড়ে।

বিস্তারিত»

বাংলাদেশ কি পারবে?

আশরাfool এইমাত্র আউট।
বাংলাদেশ: ১৯১/৪, ৩৬।৫ ওভার।
দরকার আরো ৮৪ রান, ৭৮ বলে।
দেখা যাক!

বিস্তারিত»

স্নানপর্ব-৪

সে পৌঁছুতেই
শেওলাধরা ভগ্নদশার
প্রাচীন পুকুরঘাটের
মনে পড়ে
কবেকার যুবাদিনের
স্নান-ভীড়, ভিজেশাড়ি
ছলকে ওঠা কলস
প্রাত্যহিক আদিরস
তপ্ত টিটকারি….

বিস্তারিত»