সিসিবি : অনুরোধের আসর

আমার সর্বশেষ বন্ধু দিবসের গানের পোস্টে তিনটা গানের অনুরোধ পেয়েছিলাম। দুটো বাংলা আর একটা হিন্দি। গানগুলো খুঁজে বের করতে একটু সময় লাগলো। বিশেষ করে জাফর ইকবালের গানটা।

আদনান চেয়েছিল, জাফর ইকবালের সুখে থেকো ও আমার নন্দিনী। কামরুল চেয়েছিল, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। এটা এন্ড্রু কিশোরের গাওয়া বন্ধু আমার চলচ্চিত্রের গান। আর দিহান চেয়েছিল জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র শোলে‘র গান ইয়ে দোস্তি।

বিস্তারিত»

পলিটিক্স

(বানানগুলো ইচ্ছে করেই অন্যরকম লিখলাম, পরীক্ষামূলক আর কি!)

মঞ্চে উঠে মন্ত্রী যখন শুরু কল্লেন গালি
হয়ে গেলো সামনের সব চেয়ারগুলো খালি
এক্কোণে এক বুড়োটে লোক ঠোঁটে নিয়ে বিড়ি
দেখাচ্ছিল মন্ত্রীকে এক মস্তবড় ছড়ি
মন্ত্রী বলে, ‘মূর্খ ওটা, কচ্ছে ভারত-দালালি’
বুড়ো বলে, ‘একাত্তরে পাকিস্তানে পালালি’

বিস্তারিত»

ব্যবধান

আমায় হন্যে হয়ে খুঁজে খুঁজে মানুষের ভীড়ে,
হতাশায় ভেজা চোখ ফিরে আসে শূন্যে তোমার।
অথচ তোমায়, কেবলি যে ছুঁয়ে গেল আর্দ্র বাতাস,
আমারি নিঃশ্বাস তাতে অশ্রুর বাষ্পে ছিল মাখা।
তোমার চোখের পরে উল্টানো আকাশের ফ্রেমে,
এলোমেলো মেঘের ধূসর ক্যান্‌ভাসে আঁকা,
আমার ছবি তুমি পাও নাই খুঁজে কোনদিন।

তোমাতে আমাতে কোনো বিভেদ-সংঘাত নাই,
সুহৃদ বন্ধুতা তবু, রয়ে যায় এই সুক্ষ আঁড়াল।

বিস্তারিত»

সিসিবি’টা গল্প: টোকা।

(মজার জন্য লেখা। ফাজলামি করে লেখা। কেউ সিরিয়াসলি নিবেন না আশা করি।)
এক:

চিত্রনায়িকা কুয়েলিকা তার ছিপছিপে দেহে হাসির ঝলক তুলতে তুলতে বলে, “যাহ, কামরুল ভাই!”

পরিচালক কামরুল হাসান জর্দা দেয়া পান মুখে পুরে দিয়ে বিড়ি ধরান। আয়েশ করে একটা টান দিয়ে বলেন, “আরে চিন্তার কিছু নাই। ছেলে আমার ছোট ভাইয়ের মত। ভেরি গুড বয়। এইএইসসিতে জিপিএ ফাইভ পেয়েছে।”

কুয়েলিকার মুখ লজ্জায় লাল হয়।

বিস্তারিত»