স্মৃতির ঝাঁপি : পঁচাত্তরের নৈরাজ্য এবং বঙ্গবন্ধু

প্রথম পর্ব ।। দ্বিতীয় পর্ব ।। তৃতীয় পর্ব ।। চতৃর্থ পর্ব

ফৌজদারহাটে গিয়ে আমি সারা দেশ-বিশ্ব থেকে বিচ্ছিন্ন হলাম। বাসা থেকে আসা চিঠি আর মাসে একবার প্যারেন্টস ডে’র সুযোগে বাবা-মা-ভাই-বোন-স্বজনদের কারো কারো সঙ্গে সাক্ষাতের সুযোগ ছাড়া বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের আর কোনো পথ নেই। এইসব যোগাযোগ নিয়ে যে ওই সময় খুব আগ্রহী ছিলাম এমনও নয়।

বিস্তারিত»

ইংলিশ ফুটবল ০৯-১০

ফুটবল মৌসুম শুরু হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লীগ শুরু হয়ে যাচ্ছে এই সপ্তাহেই। অনেক জল্পনা আর কল্পনা সমর্থকদের মনে। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া পারবে কি ম্যানচেস্টার ইউনাইটেড এবার; লিভারপুলের ২০ বছরের প্রতীক্ষা কি শেষ হবে; নাকি আগামী বছর মে মাসে নতুন এক চ্যাম্পিওনের দেখা মিলবে। ম্যানচেস্টার সিটি কি পারবে আর্সেনালকে গুঁতো দিয়ে নামিয়ে দিয়ে চ্যাম্পিওন্স লীগে খেলতে। আর কারাই বা রেলিগেটেড হবে। অবশ্য বাংলাদেশে কেউ রেলিগেশন নিয়ে চিন্তিত না!

বিস্তারিত»

উদ্বায়ী!

শৃংখলে দায়বদ্ধ সামাজিক বন্ধন-
মোহ-মায়ায় পরাগরেণু বিস্ফোরন
বিবর্তনের আদিতে ছিল নবজন্ম !

চক্রাকারে সাগরের পানি বাষ্প-
আর ঐ বাষ্প ফের জমাটাকার;
অতঃপর বৃষ্টির ফোটায় ফোটায়!

বিস্তারিত»

ভোরঃ আমাদের, আমার, তোমাদের একান্ত-

বিষাদের চেহারায় কতগুলো দাগ পড়ে গেছে।

আঁকাবাঁকা, খরখরে দাগগুলো বিষাদের চেহারায় মরা সাপের মত লেগে থাকে। আমার আর বিষণ্ণ লাগে না। আমি অনেক দিন বিষণ্ণ হই না। কতদিন! আরেক জন্মে আমি শেষ বিষণ্ণ হয়েছিলাম কি? নাকি গতকালই, অথচ আমার স্মৃতি সেটাকে ঠেলে দূরে সরিয়ে রাখে। আমাকে বাঁচাতে নিজের কাছ থেকেই…

বিষাদ গ্রীল ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটির মত অপরাধী। দুঃখবোধের সাথে তার বন্ধুত্ব এবং ভালোবাসার আজকেই শেষ দিন।

বিস্তারিত»

রকিব মিয়ার চা’য়ের দোকানের শুভ উদ্বোধন

স্লামডগ মিলিওনিয়ার চায়েওয়ালা রকিব মিয়াকে চেনেনা এমন লোক সিসিবিতে খুঁজে পাওয়া দুষ্কর। হাসিখুশি যে ছেলেটা কানাডাতে পড়াশোনা করার পাশাপাশি এখন সিসিবিতে চা বিলিয়ে বেশ ভালোই টু পাইস কামাচ্ছে। যে কোন নতুন সিসিবিয়ান কে চা দিয়ে স্বাগতম জানানো কিংবা নিজেদের কারো জন্মদিনে ধোঁয়া ওঠা চা এর পাশাপাশি গরম গরম পোস্ট দেয়ার বিজনেজ পলিসি করে তার দিনে দিনে উন্নতির রহস্যও মোটামুটি আমাদের সবার জানা।

তার সাথে আবার যোগ দিয়েছে দিহান ভাবী।

বিস্তারিত»