আইকিউ টেস্ট কপিপেস্ট!! চেষ্টা করে দেখো………..

এটি একটি কপিপেস্ট আইকিউ টেস্ট। মেইলে বন্ধু শাহাদাতের কাছ থেকে পাওয়া। ওর আবার নানা সূত্র আছে, যারা এসব (জাঙ্ক) মেইল পাঠায়!! এর আগেই ওর পাঠানো ছবি তোমাদের সঙ্গে ভাগাভাগি করেছিলাম। আমি শুধু এটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি।

একটি কুইজ প্রতিযোগিতায় সর্দারজি এক কোটি টাকা জেতার লড়াইয়ে নেমেছেন। আর প্রশ্নগুলো এরকম :

এক. একশ বছরের যুদ্ধটি কতো বছর চলেছিল?
ক) ১১৬ বছর
খ) ৯৯ বছর
গ) ১০০ বছর
ঘ) ১৫০ বছর
……………….

বিস্তারিত»

যেভাবে গল্পের শুরু (ছোট গল্প -১)

১৯৪৭ সাল অর্থাৎ দেশ বিভাগের আগেই নিলয়ের নানার পরিবার পাবনায় এসে বসত গড়েন। পাথরতলায় প্রমোধ মিত্রের তিনবিঘার উপর বাগানবাড়িটা সেসময়েই কেনা হয়েছিল। বাগানবাড়ির বাগান এখন আর নেই। শুধু পুরো সীমানাজুরে নারকেল গাছের সারি যেন বাড়িটাকে পাহারা দিচ্ছে। তবে উত্তর পশ্চিমকোনে মোগলস্থাপত্যের অনুকরনে বিংশ শতাব্দির প্রারম্ভে তৈরী হওয়া দ্বিতল বাড়িটা এখনও সমহিমায় মাথা তুলে এর পূর্ব আভিজাত্য সম্পর্কে জানান দিয়ে যাচ্ছে। মাটি থেকে তিনফুট উঁচুতে বাড়ির ভিত্তি।

বিস্তারিত»

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল: প্রিভিউ

শেষ কবে স্টেডিয়ামে লিখেছি মনে করতে পারছি না। পরিচিত জনেরা জানতে চাইলে বলি শীতনিদ্রায় আছি, শীঘ্রই আবার লেখা শুরু করব। কিন্তু সত্যি বলতে কি আমার কেন জানি ইদানীং কিছু লিখতে ইচ্ছা করে না। এমনকি পরীক্ষার হলেও না। ~x(

এমন অবস্থায় বুধবার দিন যখন এহসান ভাই বললেন ‘একটা রিকোয়েস্ট প্লিজ রাখতেই হবে, ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের খেলাটা নিয়ে একটা প্রিভিউ দাও’ আমি তখন কিংকর্তব্যবিমূঢ় ~x( কিন্তু গেমস প্রিফেক্ট বলে কথা,

বিস্তারিত»