দিন দিন আমাদের এই ঢাকা শহরটা বাসের অযোগ্য হয়ে পড়ছে। অযোগ্যতার সীমাটার শেষ যে কোথায় তা কে জানে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে থাকা…ঘন্টায় ঘন্টায় লোড শেডিং, দিনে সূর্য্যের প্রখর তাপ আর রাতের অন্ধকারে মশার কামড় এই নিয়েইতো ঢাকা বাসীদের দিনকাল। শত শত প্রাইভেট কারের ইঞ্জিনের তাপ যেন সূর্য্যি মামার শক্তিকে বহুগুন বাড়িয়ে দিচ্ছে। যত্র তত্র গাড়ি পার্কিং করে বিশাল বিশাল রাস্তা গুলোকে কঙ্কালে মত সরু বানিয়ে রাখা হচ্ছে।
বিস্তারিত»পাঠকের ডায়েরীঃ ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ
বাংলা সাহিত্যের এখন যারা লিখছেন মানে নবীন লেখক তাদের কাজের সাথে আমার সেই অর্থে কোন পরিচয় নেই। মাঝে মাঝে কোন সাহিত্য সাময়িকীতে বা ঈদ সংখ্যায় হয়ত তাদের দুই একজনের লেখা পড়া হয়েছে। কিন্তু কোন লেখকের পূর্ণ একটা বই পড়া সেই অর্থে কোন নবীন লেখকদের সাথেই পরিচয় হয় নি। তাই আহমাদ মোস্তফা কামালের ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ বইটা যখন পড়ার জন্য হাতে তুলে নেই তখন সেই অর্থে কোন উচ্চাশা মনে ছিল না,
বিস্তারিত»