ছিল, আছে, থাকবে…!!!

১|

১৯৯৫ সাল।
লান্চের পর প্রায় ১৫ মিনিট হয়ে গেছে। বেশিরভাগ ক্যাডেটই ড্রেস চেন্জ করে ছোট্ট কিন্তু পরম আকাংক্ষিত ভাত ঘুমের প্রস্তুতি নিচ্ছে। একটু আগেও যে হাউসটি লান্চ ফেরত ক্যাডেটদের কল-কাকলিতে মুখর ছিল, তা এখন সুনসান নিরব…
এমন সময় সমস্ত নিরবতাকে খানখান করে চিত্‍কার, ‘ডিউটি ক্যাডেট, ডিউটি ক্যাডেট….’
৩/৪ সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল, এরপর শোনা গেল অন্য একটি গলার আওয়াজ ‘ইয়েস প্লিজ…!’

বিস্তারিত»

অভিশাপ নারে আশীর্বাদ দিমু

তোমরা আমারে চিনবানা, আমার গলাত
ঝুলানি কোন চিকচিকা পরিচয়পত্র নাই।
একটা পাও নাইক্কা আমার – পঙ্গু অহন,
এর থিকা পষ্ট আর কি পর্‌মান চাই?
অহন কোন কিছুতেই ধরে না তেমন জ্বালা,
আমি য্যান এ্যাক্কারে পাথ্‌থর হয়্যা গেছিগা।

দামাল আছিলাম সত্যই; নাইলে কি কামে কিসের টানে ,
বেবাক ভুইল্যা মাইত্যা উঠছিলাম আমি বিষম অভিমানে!
দ্যাখতে দ্যাখতে এতডি বছর হইয়্যা গেল পার,

বিস্তারিত»

ঈশ্বরচিন্তা-২

নিয়ন্ত্রন, শব্দটি বেশ গুরুত্বপূর্ন । কারন সবাই নিয়ন্ত্রন করে অথবা নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রন হতে পারে জাগতিক অথবা ঐশ্বরিক অলৌকিকতা পূর্ন। আমরা যেকোন স্বাভাবিক সিস্টেমের মতই নিয়ন্ত্রন চাই। নিজের দায়িত্ব কারো ঘাড়ে দিতে পারলে আশ্বস্ত হই। স্থুলবুদ্ধিরা পীর ফকির ধরে থাকে, পরলৌকিক দায়ত্ব নেবার জন্যে। এজন্যেই যুগে যুগে মানুষ এবসোলিউট অসম্ভব কথা শুনিয়েছে আমরা মেনে নিয়েছি। এখনও যুক্তরাষ্ট্রে আছে মোর্মেন ধর্মালম্বীরা, সায়ান্টোলজির অনুসারীরা। এই মহাবিশ্ব জটিল এবং বিভ্রান্তকারী।

বিস্তারিত»

সূর্যপুত্র (পর্ব তিন)

সূর্যপুত্র (পর্ব এক) (পর্ব দুই)

****আমি স্পষ্ট করেই বলতে চাই…আমার এই লেখাটি সম্পূর্ণই বানানো। জীবিত…মৃত…কাল্পনিক কারও সাথে আমার এই লেখা মিলে গেলে সেটার দায়ভার আমার একেবারেই নেই…আছে সিসিবির প্রিন্সিপ্যাল ভাইস্যার… ভাইস প্রিন্সিপ্যাল ভাপু… অ্যাডজুট্যান্ট ভাইস্যার…ইত্যাদিসহ আমার সকল সিনিয়র/জুনিয়র ভাই/বোনদের…কারণ, বৃক্ষের আবার দায়ভার কিসের???????!!!!!]

২৭ এপ্রিল, ২০০৯।

১১। বাংলাদেশ নৌবাহিনীর “………” জাহাজের এক্সিকিউটিভ অফিসার (নির্বাহী কর্মকর্তা) কমান্ডার জামাল উদ্দিন একটা পারিবারিক সমস্যা নিয়ে খানিকটা ঝামেলায় পড়েছেন।

বিস্তারিত»

ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০৬

ঈদের কেনাকাটা আর ঈদের আনন্দের মাঝে কেটে গেলো ফ্যান্টাসী লীগের আরেকটি হাই ভোল্টেজ সপ্তাহ। এই সপ্তাহে সব খেলাই বেশ উপভোগ্য আর গোলদায়ক হয়েছে। আর যাদের প্লেয়াররা গোল দিয়েছে তাদের তো পোয়া বারো। বিগ ফোর সবাই জয় পেয়েছে। চেলসি ৩-০ গোলে টোটেমহ্যাম কে, আর্সেনাল ৪-০ গোলে উইগান কে হারিয়েছে। অপরদিকে লিভারপুল ৩-২ গোলে ওয়েস্টহ্যাম কে আর ম্যান ইউ ৪-৩ গোলে ম্যান সিটিকে পরাজিত করেছে। এই সপ্তাহে যেমন অনেক গোল হয়েছে তেমনি আমাদের অনেকেই ঝোলা ভরে পয়েন্ট পেয়েছেন।

বিস্তারিত»

সেকাল এবং একাল

সেকাল এবং একাল

এই ব্লগে এটা আমার ২য় লেখা। ১ম লেখাটাতে সবাই যেভাবে উৎসাহ দিয়েছেন, তাতে আরেকটা লেখার লোভ সামলাতে আমার কষ্ট হচ্ছে।

কথায় আছে, ইতিহাস নাকি ঘুরে-ঘুরে আসে। ইতিহাসের সেই ঘুরে আসার বিষয় নিয়েই এখন আমি আমার নিজের দুটো অভিজ্ঞতা শেয়ার করছি – একটা কলেজের, আরেকটা কর্মক্ষেত্রের।

ক) সেকালঃ
আমাদের সময়ে (১৯৮৮–’৯৪) যে ক’জন এডজুট্যান্ট ছিলেন, আমার ধারনা,

বিস্তারিত»

সাপ্তাহিক ১৩ (ঈদ সংখ্যা!)

বৃষ্টি এবারের ঈদ পুরো ধুয়ে দিয়ে গেল। সকালে চোখ মেলেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, ঘুম মনে হলো তখন আরো জমিয়ে এলো। কিন্তু মায়ের অনবরত ডাকাডাকিতে শেষ পর্যন্ত বিছানা ছাড়তেই হলো, কিন্তু ততক্ষনে যা দেরি হবার হয়ে গিয়েছে। বাড়ির পাশের মসজিদে ততক্ষনে ঈদের নামাজ শুরু হয়ে গেছে। ছোট ভাই আশার কথা শোনালো যে পাশেই নাকি আরেকটা নতুন মসজিদ হয়েছে, সেখানে নামাজ আরো আধঘন্টা পরে। বৃষ্টি মাথায় করে দুভাই ছুটলাম মসজিদে।

বিস্তারিত»

যার মনের সাথে গণিতের চিরস্থায়ী শত্রুতা

সিসিবি’র ই-বই ‘পরানের গহীন ভিতর’ পুরোটা প্রিন্ট করে বাসায় এনে রেখে দিয়েছি। একেবারে বইয়ের মতো বাঁধাই করে। আমার টেবিলের উপরে বা বিছানার পাশে থাকে। পরিচিত কেউ বাসায় আসলে নেড়ে চেড়ে দেখে, অতি উৎসাহী অনেকে পড়েনও। আমার নিজের দু’টি লেখা আছে সেখানে। কেউ পড়তে শুরু করলে মনে মনে অপেক্ষায় থাকি এই বুঝি পড়া শেষ করে আমার কোন লেখার প্রশংসা করবে! আফসুস, কেউ এখন পর্যন্ত করেননি। লোকজন অনেক সৎ হয়ে গেছে আজকাল।

বিস্তারিত»