যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে আগামী ১৬ ডিসেম্বরের আগেই বাস্তব কাজের অগ্রগতি সরকার দেখাতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, এদের বিচারের বিরুদ্ধে বাইরের কোনো শক্তির চাপ নেই। আন্তর্জাতিক বিভিন্ন সংন্থা, মানবাধিকার সংগঠন ও দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও পাকিস্তানের দিক থেকেও যুদ্ধাপরাধীদের পক্ষে কোনো চাপ নেই। তারা বরং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার দেখতে চায়। এক্ষেত্রে সহায়তাও দেবে আন্তর্জাতিক সংস্থাগুলো।
বিস্তারিত»ঈশ্বরের লীলাখেলা বোঝা বড় দায়
“ডক্টর স্ট্রেঞ্জলাভ” (Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb) আমার জীবনে দেখা সেরা কমেডি সিনেমা। মাঝে মাঝে মনে হয়, এটাই বোধহয় জীবনে দেখা সেরা সিনেমা। কোন সিনেমা দেখে এতোটা মুগ্ধ হইনি, কোন সিনেমাই এতো বার দেখিনি। অবসর পেলেই স্ট্রেঞ্জলাভ দেখতে বসে যাই। বেশ কিছুদিন আগে ইউটিউবে স্ট্রেঞ্জলাভ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে একটা ট্রেলার পেয়েছিলাম। ট্রেলারটাও খুব মজার।
বিস্তারিত»মা-বাবার জন্য সিসিবির সকলের নিকট দোয়াপ্রার্থী (সাময়িক পোষ্ট)
প্রিয় সিসিবিয়ান ছোট-বড় ভাই ও বোনেরা,
আল্লাহর অশেষ রহমতে এবং সবার শুভ কামনায় ইন্শাল্লাহ আগামী ২৭ শে অক্টোবর রাতে আমার মা-বাবা পবিত্র হজ্জ্বের উদ্দেশ্যে রওয়ানা হবে।
ইউ এন মিশনে যাবার আগেই নিয়্যত করে গিয়েছিলাম যে ফিরে এসে আমার মা-বাবাকে পবিত্র হজ্জ্ব পালন করতে পাঠাব। আল্লাহ যেন আমার এই নিয়্যত পূর্ণ করেন। আর মাত্র ৩ দিন বাকি। আগামীকাল সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হব,
বিস্তারিত»…অবিন্যস্ত কথামালা…
আমি চারপাশে নিকষ আঁধারের মাঝে বসে আছি
একটা টিউব লাইট জ্বেলে।
পড়ার ঘর, কোণার টি.টি. রুমটা, তাও পুরো হয়নি
আলোকিত। বাইরে তাকাই……রাস্তার ধারের বাতির আলো
চোখে লাগে আবছা আবছা। অনেক দূরের কয়েকটা বড় গাছ
দাঁড়িয়ে থাকে নিশ্চল, দোল খায়না সামান্যও; হঠাৎ দেখে
কেমন যেন ভূতুড়ে মনে হয়। আগামীকালটাকে সুন্দর করে পেতে
আমি এখন রাতের পর রাত জাগি, তবুও বুঝি তৃপ্তি নেই…….
সাপ্তাহিক ১৫
দুপুরে ঘুমানোর অভ্যাস আমার একদমই নেই, এমনিতেই ঘুম আমার কাছে কখনোই খুব প্রিয় ছিল না, ঘুমানোর সময়টুকু আমার কাছে রীতিমত সময় নষ্ঠ করা বলে মনে হয়। তবে ভোরের ঘুমটা খুবই উপভোগ করি, যদিও সে সুযোগ খুব কমই হয়। ছোট বেলায় কোন কারনে দুপুরে ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে বিভ্রান্ত হয়ে যেতাম, সময়টা সকাল না সন্ধ্যা বুঝে উঠতে সময় লেগে যেত। আর কেন জানি খুব মন খারাপ হয়ে যেত।
বিস্তারিত»দিনলিপি – ২ ঘাস খেয়ে গরু হওয়ার স্বপ্ন
গুজরাতের আগুন নিয়ে শোনা গল্প মাথার চারপাশে শীতলপাটি বসিয়ে আরামে আয়েশে নিদ্রা যায়। রাজার প্রবল শখ শিকারের, দুর্বল হরিণের গায়ে একটা ধনুক বিধিয়ে দেবার আর প্রবাহিত লাল রক্তে সূর্যের প্রতিফলান দেখার। মন্ত্রী মোসাহেবী চালে তেলতেলে মুখে একটা চৈনিক হাসি ফুটিয়ে আশ্বিনের রমন তাড়িত কুত্তার মত জিভ বেড় করে রাজার সামনে পেশ করে তার মেরুদন্ডের ডারউইনী অর্জন। রাজার অন্যমনস্ক জিজ্ঞাসা
“আজ বৃষ্টি হবে?”
রাজার শিকারের ইচ্ছায় পানি ঢেলে দেয়ার ভয়েই হোক আর মাথার উপরে গনগনে মধ্যাহ্নের সূর্যটার জন্যেই হোক মন্ত্রী তড়িৎ জবাব
“না রাজমশাই,