আবাহনী এবং মোহামেডান ঘরোয়া খেলা।

খেলা নিয়ে এটা আমার প্রথম পোস্ট। অতি সম্প্রতি আবাহনী ও মোহামেডানের দল গঠন ও খেলা নিয়ে সমর্থকদের উত্তেজনা ৯০ দশকের উত্তেজনাকে মনে করিয়ে দিচ্ছে। এটা সত্যি যে এবার ফুটবল ও ক্রিকেট উভয় জায়গায় আবাহনী হতে মোহামেডানের দল গঠণে অনেক বেশি চমক দেখিয়েছে।

তবে ক্রিকেটে আবাহনী হতে অধিক টাকা খরচ করেও বালান্সড দল গড়তে পারেনি মোহামেডান। তাদের বোলিংআক্রমনে দুর্বলতা আছে। এছাড়াও কোটার বাইরের খেলোয়ারগুলো আবাহনীর খেলোয়ারদের মত দক্ষ ও প্রতিভাবান নয়।

বিস্তারিত»

আমার চারপাশ ০৩

০।
অনেকদিন ব্যস্ততার কারণে ব্লগে ঠিক মত নড়াচড়া করা হয় না। মাঝে মাঝে দুই তিন দিন পর ব্লগে ঢুকে অনেক সময় তাল রাখতে পারি না, কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতে সময় লাগে। মন্তব্য, প্রতিমন্তব্য পড়তে পড়তে বুঝি কোন পোস্টে বুঝি কিছু মিস করে গেছি। এইজন্য গত বৃহস্পতিবার রাতে পরীক্ষা শেষ হয়ে যাবার পর থেকে মনযোগ দিয়ে পুরান ব্লগ গুলো পড়ার চেষ্টা নিচ্ছি।

বিস্তারিত»