আনন্দাশ্রু এবং…

আমার পিচ্চি বোনটা আমার চেয়ে ঠিক ৭ বছরের ছোট।পৃথিবীর সবচাইতে বড় যন্ত্রনা যে ছোট বোন নামক প্রানী এ নিয়ে মনে হয় “ভুক্তভোগী” কেউ দ্বিমত করবেননা-আমার বোনটাও এর ব্যতিক্রম না।তার বদ্ধমূল ধারণা আমি যেহেতু ক্যাডেট কলেজে ছয় বছর বাড়ির বাইরে ছিলাম তাই আব্বু-আম্মুর উপর আমার চাইতে তার দাবী বেশি।এই দাবী খালি আব্বু-আম্মুর উপর না আমাদের ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের উপরেই।টিভির রিমোট থেকে শুরু করে কম্পিউটার-সব কিছুতে তার নিয়ন্ত্রন নেয়া চাই।তবে দুষ্টামি করলেও পিচ্চি কিভাবে কিভাবে জানি পড়াশোনায় বরাবরই খুব ভাল ছিল।ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ভাল রেজাল্টও করেছিল ও লেভেল আর এ লেভেলে।কিন্তু এ লেভেলের পরেই বাঁধল বিপত্তিটা-আব্বু আম্মু ঠিক করলেন যে বাকি সব ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের মত দেশের বাইরে না পাঠিয়ে তাঁরা ওকে দেশের ভাল প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা দেওয়াবেন।কি মুশকিল!!যে সিলেবাস আগে কখনো পড়েনি সেই সিলেবাস নিয়ে বসতে হল ওকে-শুরু হল রাত দিন পড়াশোনা।আমি তখন বিসিএস নিয়ে ব্যস্ত-সারারাত পড়ি,মুভি দেখি আর একটু পর পর “ভাইয়া স্থানাঙ্ক মানে কি?জারণ-বিজারণ বিক্রিয়া কি,স্থিতি আর গতি কি”

বিস্তারিত»

ইচ্ছে

নীচের রাস্তাটায় মানুষের চলাচল কমে গেছে । হাসপাতালের উপর ছয়তলা থেকে নীচে তাকালে শীতের রাতের হালকা কুয়াশার ভিতর দিয়ে চলে যাওয়া দু’একটা মানুষ কে দলছুট পিঁপড়ার মত মনে হয়, যেন নিজের সারির খোঁজে হন্তদন্ত হয়ে ছুটে চলা মানুষ। ছোটকালে লম্বা সারিতে ব্যস্ত ভংগীতে ছুটে চলা পিঁপড়াদের সারি থেকে দু’একটা পিঁপড়া কে সরিয়ে দিলে সারি হারান পিঁপড়া গুলো যেমন পাগলের মত এদিক ওদিক ছুটাছুটি করত সারির খোঁজে নিজেকে কেন জানি আজ সেই রকম সারি হারান পিঁপড়াদের দলে মনে হয়।

বিস্তারিত»

আকাশ বাড়িয়ে দাও

শিরোনামটির অর্থ আকাশের মতই হতে পারত। তবে এটি আমার নিজের সৃষ্ট কোন শিরোনাম নয়। আমি এই শিরোনামে কিছু একটি পড়েছিলাম যা আমার মধ্যে ভালো কিছু একটা করার প্রয়াস পাইয়েছিল। ভাবিয়েছিল অন্যের জন্যও কিছু করতে। কিন্তু এ বিষয়ে আমার “আহ্বান করা ” ছাড়া উপায় নেই। তাই যথাসাধ্য করার চেষ্টা থেকেই এটুকু করা। ক্যাডেট কলেজের গণ্ডিঘেরা পরিবেশে সবাই একজন হলেও যার কথা স্মরণ করেই তার সবচেয়ে বড় পরিচয় “মা”।

বিস্তারিত»

দাদু ভাইয়ের গপ্পো

দাদু ভাই… দাদু ভাই সুর তুলে ছুটে আসে
সাত বছর বয়েসী দাদু ভাইয়ের চোখের মনি।
আহলাদী কন্ঠে সবুজ শুধায় –
আজ কোন গল্প বলবে দাদু ভাই?

ডায়েরী লেখা থামিয়ে চোখ তুলে তাকান বৃদ্ধ।
একটু মুচকি হেসে উত্তর দেন-
কেন দাদা ভাই; ঐ যে সেবার যুদ্ধে গেলাম…সেই টা বলি?
এদিক-ওদিক মাথা নাড়ে সবুজ।
সেতো বলেছো দাদু ভাই।

বিস্তারিত»

সূর্যপুত্র (পর্ব আট)

সূর্যপুত্র
(ভূমিকাসহ পর্ব এক)
(পর্ব দুই)
(পর্ব তিন)
(পর্ব চার)
(পর্ব পাঁচ)
(পর্ব ছয়)
(পর্ব সাত)
[তথাকথিত কোর্সের মাঝে চ্যাপ্টা হয়ে আছি…কোনদিকে খোঁজ নেবার ইচ্ছে-ই জাগে না!! এরই ফাঁকে আমার রুমে আবির্ভূত মিশন-ফেরত অতীব সিনিয়র স্যারের ইন্টারনেট দখলের কারণে…সিসিবি হতেও দূরে রয়েছি…। তবুও…দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে…

বিস্তারিত»

‘হিন্দু-মুসলমান সম্পর্ক’-অভিজ্ঞান — (ডঃ অনাথবন্ধু মল্লিক)

ড. অনাথবন্ধু মল্লিক; মাত্র বছর দুয়েক (কিংবা কিছু বেশি) এই অসাধারণ শিক্ষকের সান্নিধ্য লাভ করেছিলাম। স্যার প্রায়শঃ একটা কথা বলতেন যার সারমর্ম ছিলো, “এমন চিন্তা, এমন কাজ করো; যাতে শুধু নিজের নয় অন্যেরো ভালো হয়।” আর তাই হয়তো নানা স্মৃতির ভীড়েও ঘুরেফিরে স্যারের উপদেশটুকু ভেসে ওঠে। তিঁনি একাধারে বাংলার অধ্যাপক, ভাষাবিদ, গবেষক, গীতিকার, সুরকার, সাহিত্যিক এবং নাট্যকার। উদার, নিঃস্বার্থ এবং অসম্ভব ভাষা-প্রেমী এই শিক্ষক খুব রেগে উঠতেন বাংলা বানানের ভুল চোখে পড়লে।

বিস্তারিত»

সাপ্তাহিক ১৬

( পোস্ট খরার সুযোগে অসময়ে আমার সাপ্তাহিক নিয়ে চলে এলাম। যদিও এটা একটা ফাঁকিবাজি পোস্টে পরিনত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। আশা করি পাঠকগন নিজ গুনে ক্ষমা করে দেবেন আর এটাকে প্রথম পাতা থেকে বিতাড়িত করতে সিসিবিতে পোস্টের বন্যা বইয়ে দেবেন।)

আজকে প্রায় সাড়ে তিন মাস পর ফুটবল খেললাম। আহ… কি আনন্দ। যদিও এতোদিন পরে মাঠে নামার কারনে শুরুতে কোন তালগোল পাচ্ছিলাম না,

বিস্তারিত»