ইকরাম মিয়া সিগারেট শেষ করে সশব্দে পাশের রাস্তায় থুতু ফেলল। গলার ভেতরটা শুকিয়ে আমসি। একটু পানি খাওয়ার জন্যে এদিক ওদিক তাকালো সে। মোড়ে চায়ের দোকানের পাশে বড় একটা ফিল্টারের গায়ে হেমন্তের নাতিশীতোষ্ণ রোদ প্রতিফলিত হচ্ছে। রোদের কারুকার্য দেখে সময় নষ্ট না করে সেদিকে হাটা দিল সে। ডিউটি শুরু হতে এখনও কিছুটা বাকী আছে। তাই কি করবে সে ঠিক বুঝে উঠতে পারছিল না। ময়লা ড্রেনের পাশে নাম না জানা পোকাগুলোর অবিরাম অত্যাচারী সঙ্গীতে কটকটে রোদের আবহাওয়া অসহনীয় লাগছে তার কাছে।
বিস্তারিত»ইনসাইড ‘ওপেন’
এই গল্পের নায়ক একটা ১৩ বছরের ছেলে।
বাবার ইচ্ছা ছেলেটা বড় হয়ে নামকরা টেনিস খেলোয়াড় হবে। সেজন্যে ওই বয়সেই তাকে নিয়ে গেলেন ফ্লোরিডায়, বিখ্যাত টেনিস কোচ নিক বোল্লেত্তেরি’র একাডেমীতে। সম্বল যে কয়টা ডলার ছিল তা দিয়ে শুধু দুইমাস সেই একাডেমীর খরচ যোগাতে পারবেন তিনি। এর বেশি সামর্থ্য তার ছিলো না! বোল্লেত্তেরি ছেলেটাকে ডেকে হাতে একটা র্যাকেট আর বল ধরিয়ে দিয়ে বললেন- মারো। দশ মিনিট নেটে র্যালি করলো ছেলেটা।
স্বপ্নে দেখা…………
নাম দেখে পড়তে শুরু করলে ভুল করবেন। কোনো উপন্যাস বা প্রবন্ধ না শুধুমাত্র ব্যক্তিগত এক্সপেরিয়ান্স লিখছি। বিস্বাস করা না করা পাঠকের নিজস্ব সম্পত্তি। কাল রাতে স্বপ্নে দেখলাম আমি কোন এক অচেনা গাড়িতে ভুল করে উঠে বসেছি। বাসের ভিতর ঘুটঘুটে অন্ধকার। এমনকি বাসের বাইরেও। আমি বুঝতে চেষ্টা করছি বাস কোথায় যাচ্ছে।কিন্তু বুঝতে পারছিনা। বার বার মনে হচ্ছে কোনো অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। আর আমি ভয়ে কাপছিঁ।
বিস্তারিত»