আজাইরা প্যাঁচাল ও কিছু কথা!!

ঈদের আগে আগেই শেষ করলাম একমাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এই বছরটার শুরুতেই জানতাম, এরকম একটা সুযোগ ভার্সিটি থেকেই করে দেয়া হবে। মনে মনে ভাবলাম, “যা বাবা, ক্লাস রুমে বইসা বইসা তো অনেক থিওরি কচলাইলাম… এইবার তো রিয়েল ফিল্ডে গিয়া সব শিখা ফালামু… মামা, পারলে ঠেকাও!!!”

যাই হোক, যথাসময়ে “ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে” হাজির হলাম। মনে অনেক আশা, দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নামি দামি ইঞ্জিনিয়াররা এইখানে,

বিস্তারিত»

ঘুম

সবাই হয়তো ভাবছেন, আমি এক একটা লেখা জমা দিয়ে বারবার ঘুমিয়ে পড়ি। আসলে ব্যাপারটা কিন্তু সেরকম কিছু নয়। গত দেড়মাস সিসিবিতে আমার অনুপস্থিতি উরফে ঘুমানোর কারন দুটি। প্রথমত, দীর্ঘদিন ধরে ল্যাপটপ নষ্ট থাকা আর দ্বিতীয়ত, একসাথে দুটি এ্যাপয়েন্টমেন্টে কাজ করার কারনে প্রচন্ড ব্যস্ত সময় পার করা। যাই হোক এবার ঈদ পরবর্তী ছুটিতে এসে কিছুটা সময় বের করতে পারলাম। সিসিবিতে কিছু একটা লিখার জন্য দুদিন যাবত আমার আঙ্গুল চুলকাচ্ছে।

বিস্তারিত»