১। ২০০৫ সালের শেষের দিকের ঘটনা। আমি তখন পিজিআর এ ছিলাম। একটা কোর্স উপলক্ষ্যে এস.এস.এফ. এ এটাচ ছিলাম প্রায় তিনমাস। কোর্সের নাম ডিপিসি (ডিগনিটরী প্রটেকশন কোর্স) বা ভি আই পি প্রটেকশন কোর্স। ঐ কোর্সে আর্মি, নেভী, এয়ারফোর্স ছাড়াও পুলিশ ও আনসারের অফিসাররা ট্রেনিং করে থাকে। কোর্স শেষে সব ষ্টুডেন্ট অফিসারদের বিভিন্ন ভিআইপি এসাসিনেশনের ঘটনার উপরে প্রেজেনটেশন দিতে হয়। ষ্টুডেন্ট অফিসাররা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এই প্রেজেনটেশন দেয়।
বিস্তারিত»তিন চক্কর
অন টপিক
পিকনিক একখান হইছে, কিছুই বলমু না। আন্দালিব ভাইয়ের ছবি যেমন কথা বলে আমার নীরবতাও তেমনি চিৎকার করে। :grr:
অফ টপিক
ইদানীং কোন সমস্যায় পড়লেই গুগলাই। ব্যাপারটা যে বাড়াবাড়িতে চলে যাচ্ছে টের পেলাম
জিহাদের সাথে চ্যাটায়,
জিহাদঃ তোর ইন্টারে স্ট্যাটিকস ছিল?
আমিঃ না। কেন?
জিহাদঃ কাজ ছিল। পারবি করতে?
আমিঃ কোন ধরনের?
পিকনিক পূর্ববর্তী প্যাচাল এবং ক্যাচাল
“আমি হলাম যারে বলে মাল সিংহ”
কালকে ঘুম থেকে উঠেই আমার চিটাগং এর এবং বোধহয় বাংলাদেশেরও একমাত্র খাঁচা ছাড়া সিংহের কথা মনে পড়লো সবার আগে। আহারে! সিংহ হয়াও শান্তি নাই। এই ইট প্রাসাদের জংগলে বেঁচে থাকার জন্য তাদেরও আজকাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হয়। কি আর করা! সিংহ বিনে গাজীপুর জংগলে যেতেই হবে। বাস্তব বড়ই কঠিন। এবং সেটা রজনীকান্ত ছাড়া মোটামুটি আর সবার জন্যই প্রযোজ্য।
বিস্তারিত»ক্লিকে ক্লিকে পিকনিক!
জনগণ ছবি দেখুন। ছবি দেখিয়া কথা বলুন। আমি বেশি কথা বলিবো না কারণ ছবি কথা বলে!
দ্রঃ এখানে খুবই কম ছবি দেয়া হয়েছে। মূল সংগ্রহটি এখানে।
বিস্তারিত»জীবন থেকে নেয়া……
১।
আমি আর আমার বউ কয়েকদিন আগে গেছিলাম সুন্দরবন। সেইখানে অপথালমোলজিস্ট তৌহিদ ভাই একটা চুটকি শুনিয়েছিলেন। চুটকিটা যেহেতু উনি শুনাইছিলেন, ফাটা কেউ দিতে চাইলে উনারে প্রতি নিয়ত কইরা দিয়েন, আমার কোন দায়-দায়িত্ব নাই।
এক লোক একবার কোথায় যেন যাবে, তাই বাস স্ট্যান্ডে গিয়ে কাউন্টারে টিকিট চাইল। কাউন্টারম্যান তারে বলল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের টিকিট আছে। কোনটা চান? ভদ্রলোক নিজেকে সুশীল ভাবতেন,
বিস্তারিত»পিকনিক পিকনিক
১. রবিনের আইটেম
সকাল সাড়ে আটটায় পান্থপথ থেকে বাসে উঠলাম। সঙ্গে সঙ্গে রবিনের ফোন। ও অপেক্ষা করছে মহাখালী ফ্লাই ওভারের নিচে। সেখান থেকেই বাসে উঠবে। ভাবলাম বাস কতদূর এলো জানতে ফোন করেছে। কিন্তু রিসিভ করার পর শুনি অন্য কথা……দোস্ত একটা আইটেম পাইয়া গেলাম মহাখালী, পিকনিকে নিয়া যামু ওইটারে।
সর্বনাশের কথা- আমি মনে মনে ভাবলাম। শালার ভাই কি পিকনিকে দুই নম্বর কিছু নিয়া যাইতে চাইতেছে নাকি!