ভাল্লাগে না

“ভাল্লাগে না”

একদা একটা পোলা ছিল ভাল্লাগত না তার কিছু
জাইগা জাইগা স্বপ্ন দেখা ছাড়ত না তার পিছু
ক্লাসের এক কোণায় বসে সে আর তাহার কল্পনা
সারাদিন খালি-ই ঝাড়ি-ই খাইত, পাত্তা-ও খুব একটা পাইত না।
পড়াশুনা তো একদম-ই নাই; রেজাল্ট হইত সেইরকম
ক্লাসটেস্ট,কুইজ তো বাদ-ই দিলাম attendance-ও কম কম।
রেজাল্ট যদি হয় সেইরকম, বাসায় কি আর শান্তি মেলে
ঘরেও তাহার একই অবস্থা বাইরে যেমন চলে।

বিস্তারিত»

আমার চাইতে অনেক গুরুত্বপূর্ণ যে মানুষটির জন্মদিন আজ

এ ব্লগে আজ আমার জন্মদিনে রকিব আর ইফতেখার ভাই পোস্ট দিয়েছেন।ইফতেখার ভাই,যাঁর এক্স ক্যাডেট হবার সাল আর আমার জন্মসাল একই-এরকম একজন মানুষ তাঁর প্রথম পোস্টটি দিয়েছেন আমার জন্মদিনে।আর রকিবের কথা কি বলব-এই ফাজিলটা গোপনে গোপনে আমার বাসার সবার সাথে যোগাযোগ করেছে সেই কানাডা থেকে,সিসিবির অনেক মেম্বারের কাছে ধৈর্য ধরে ইমেইল করেছে,সেগুলো থেকে উত্তর সংগ্রহ করেছে তার পোস্ট লেখার জন্যে।সাব্বির ভাই,রেজওয়ান,তুহিন-এরা তিন দিন ধরে তাগাদা দিয়ে গেছে যাতে সঠিক সময়ে পোস্ট আসে,কেউ ভুলে না যায়।

বিস্তারিত»

শুভ জন্মদিন – জন্মদিন প্রিফেক্ট

ক্লাস সেভেনের দ্বিতীয় টার্ম শুরু হয়েছে। বোধহয় কোন এক ফ্রি-ডে তে ইনে দাঁড়িয়ে আছি। পাশে ক্লাশ এইটের ভাইয়ারা একটু গোলমাল করছিল। হঠাৎ পাশেই কই যেন বাজ পড়লো। কিছু বুঝে উঠার আগেই শুনি, স্কোয়াড লিডার বলতেছেন, “ক্লাস সেভেন লুক এট ইউর লেফট, ক্লোজ ইউর আইজ।” বেশ কিছুক্ষণ রগড়া চলবার পর, আবার গমগম করে একটা কন্ঠ বলে উঠলো, “তোমাদের সাহস কম না, ক্লাস ইলেভেনের ডিউটি ক্যাডেট এখানে আছে :khekz: ,

বিস্তারিত»

শিরোনামহীন

ব্লগ লেখার অভ্যাস আমার একেবারেই নেই। লিখতে আমি পারিও না। সব ব্লগারদের লেখা মুগ্ধ হয়ে পড়ি আর মন খারাপ করি যে আমি ওদের মত যদি লিখতে পারতাম।

মাঝে মাঝে লিখতে ইচ্ছা করলেও সাহস পাইনি। আমার লেখার যে অবস্থা। কাচ্চি বিরিয়ানিতে সালাদের পানির মত, সিসিবির বাঘা বাঘা ব্লগারদের মধ্যে একেবারেই বেমানান।

কাল রাত থেকে অনেকবার ব্লগে ঢুকে দেখেছি যে কেউ খবরটা দিল কি না।

বিস্তারিত»

আরেকটি শোক সংবাদ

সিসিবি’তে ঢুকে ফারজানার খবর টা পেয়ে প্রচন্ড মন খারাপ হলো। জানিনা একই দিনে কেন এত খারাপ খবর দিতে হচ্ছে।
এই মাত্র আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে ফিরলাম। ওখানে যাবার উদ্দেশ্য ছিল কলেজের এ্যাডজুটেন্ট (মেজর রুসলান, ককক ৯০-৯৬) এর সাথে কিছু সময় পার করা। ওখানে যাবার পরে গিয়ে দেখলাম এ্যাডজুটেন্ট খুব ব্যস্ত। জানলাম কিছুক্ষণ আগে কলেজ মসজিদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বৎসর।

বিস্তারিত»