অহনার কাছে চিঠি

অহনা
কেমন আছিস জানি খুব ভালো।কেন জানিস আমার কাছ থেকে যারা দূরে চলে যাই তারা ভাল থাকে।আচ্ছা আমাকে একটা কথা বলবি,আমাকে কি তুই ভয় পাস? ভাবিস আমি তোর সুখের জীবনে সঙ্কট সৃষ্টি করব।সত্যি কথা আমার সে রকম কোন ইচ্ছা নেই,আর থাকলেও তোর ক্ষতি করার সাধ্য আমার নেই।জানিস মাঝে মাঝে মনে হয় তোকে ভুলে গেছি।আবার বুঝি এটা যে কত বড় ভুল ধারণা।আসলে কি জানিস আমার হৃদয়ের সব ভালবাসা উজাড় করে আমি তোকে ভালবেসে ছিলাম।জানিস তুই যেদিন ফোন করে বললি আমাকে আর ফোন দিস না,আমি বিশ্বাস করতে পারছিলাম না।জানিস তখন আমি কি করতাম সারা দিন বললতাম “আল্লাহ আমার অহনাকে ফিরিয়ে দাও।”আব্বুতো ভাবল আমি হয়ত পাগল হয়ে গেছি।আসলেই আমি পাগল।

বিস্তারিত»

ভাল লাগছে

আজ ই প্রথম লিখছি সিসিবি তে।ক্যাডেটদের এমন একটা প্লাটফরম গঠনের আইডিয়া আসলেই চরম।আমি লিখতে পারি না।তাই কেবল পড়েই যাই।নিজেকে হারিয়ে ফেলি সৃতির সাগরে।হারিয়ে আসা সেই ভুবনের স্বাদ নিতেই নিত্য ঢু মারি সিসিবি তে।মনের মাঝে ইচ্ছে করে লিখে ফেলি মনের দু চারটি কথা।কিন্তু বাধ সাধে বাংলা লেখার অভিজ্ঞতা।আজ এ লেখাটি আমার এক বন্ধুর কল্যাণে পোষ্ট করলাম।সকলকে এবং যারা এ সাইট বানিয়েছেন তাদের ধন্যবাদ জানাই

বিস্তারিত»

আজাইরা পোস্ট – কি করছি, কি পড়ছি

[ডিস্ক্লেইমারঃ পোস্টের আজাইরা নামকরনের মূল উদ্দেশ্য পাঠক টানা। অতীত ইতিহাস অনুসারে আজাইরা জিনিস লোকে খায় বেশি। জনগন ক্ষেপলে মাফ চাই।]

আমেরিকায় এখন “হলিডে সিজন” চলছে। মানে ছুটির মৌসুম। নভেম্বরের শেষে থ্যাংক্সগিভিং, ডিসেম্বরে ক্রিস্মাস, শেষে নিউ ইয়ার। ক্রিস্মাস উপলক্ষে গত সপ্তাহে বলতে গেলে অফিসে কেউই ছিল না। প্রায় সবাই ছুটিতে। আমি ছুটি না নিলেও চামে দিয়া বামে অফিসেই যাই নাই সারা সপ্তাহ। ছুটি না নিয়াই ছুটিতে।

বিস্তারিত»

প্রিন্সিপাল এসেম্বলী!!! (সিসিবি ভার্সন)

(ডিসক্লেইমারঃ লেখাটি অনেকটাই বন্য’র ‘সিসিবি সমাবেশ’ আদলে লেখা। তাই, ও যদি কপিরাইট নিয়ে কোন ঘাপলা করতে চায়…ওয়েল…পিটিয়ে ওর পিঠের ছাল তুলে ফেলব…

ইচ্ছে ছিল সিসিবির সবাইকে নিয়ে লিখব, কিন্তু পরে দেখলাম সেটা কোনমতেই সম্ভব না…তাই, কারো নাম বাদ পড়ে গেলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি…মূলত সাম্প্রতিকালে সক্রিয়দের নিয়েই লেখাটি রচিত হয়েছে…বা চেষ্টা করা হয়েছে…)

১।

দিন সাতেক আগের কথা।
পান্থপথ গিয়ে দেখি ‘সিসিবি তারা’দের হাট বসেছে।

বিস্তারিত»