অনেক আগে ছোট থাকতে কোন এক গল্পের বইয়ে পড়েছিলাম কাফ লাভ শব্দটি। একেবারেই কোন ধারণা ছিল না এটা কি ধরনের ভালবাসা হতে পারে। ততদিনে অমুক তমুক অনেক ভালবাসার কথা শুনে ফেলেছি কিন্তু এটা নতুন ছিল। তাই অন্য কাকে যেন জিজ্ঞেস করেছিলাম এইটার মানে কি। কাউকে কিছু জিজ্ঞেস করলে ঐ বয়সে কেউ কেন জানি জানিনা এই কথা বলত না একটা কিছু না একটা কিছু উত্তর দিতই।
বিস্তারিত»আকাশ বাড়িয়ে দাও(আপডেটেড)
প্রিয় ভাই বোনেরা,
গতকাল জাকিরের সাথে(জেসিসি ৩৫তম) কথা হল।ওর মায়ের অপারেশন ভারতে সফলভাবে সম্পন্ন হয়েছে কিন্তু পোস্ট অপারেটিভ জটিলতার কারণে ওখানে আরো প্রায় দুই মাসের কাছাকাছি অবস্থান করতে হবে-যার জন্যে খুব শিগগিরি দেড় লাখ টাকার মত প্রয়োজন।আরেকটি দুঃসংবাদ হচ্ছে,প্রায় ত্রিশ হাজার টাকা ওর কাছ থেকে ছিনতাই হয়ে গিয়েছে মাস খানেক আগেই-বেচারা ভয়ে/লজ্জায় আমাদেরকে বলতে পারেনি।
আমরা জানি যে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে-আর এমন দুঃসময় যে কোন মানুষের জীবনেই আসতে পারে।সিসিবির ফেসবুক একাউন্টের মাধ্যমে সবাইকে ইমেইল করে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে,বাকিদের জানানোর জন্যে এই ব্লগে সরাসরি লিখে দিলাম।
বিস্তারিত»নিঝুম দ্বীপ
বুয়েটে আসার পর ছুটি পেলেই কোথাও ঘুরতে যাওয়া মোটামুটি অভ্যাসে দাড়িয়ে গিয়েছে। কিছুদিন আগে কুরবানির ঈদ আর মিডটার্মের ছুটি ছিল ২ সপ্তাহ। হটাৎ সিদ্ধান্ত হল নিঝুম দ্বীপ যাব । নিঝুম দ্বীপ কোথায় তা সম্পর্কে আমাদের প্রায় কারোরই কোন আইডিয়া ছিল না। কিন্তু যেতে তো হবেই।
সদরঘাট। জীবনে লঞ্চে চড়েছি মাত্র কয়েকবার তাও আরিচা – গোয়ালন্দ রুটে । সদরঘাটে লঞ্চের আকৃতি দেখে তো আমি অবাক ।
বিস্তারিত»