নাম প্রকাশে অনিচ্ছুকঃ পর্ব ৩

পূর্ব প্রকাশের পর…

ওয়াও রাইন! আপনার বর্ণনা এত্তো ভিভিড। আমি মনে হলো দেখলাম আমার সামনে, আপনাকে, মেয়েটাকে… বৃষ্টি!
কী সুন্দর সব।

অনেক আগে আমি একটা গল্প লেখা শুরু করেছিলাম। ঐখানে বৃষ্টিতে একজনের সাথে প্রথম দেখা হওয়ার বর্ণনা ছিলো। আপনার কথা শুনে মনে পড়ে গেলো। ঐটাও ছাতা বিষয়ক… দেখি মনে হয় পুরানো ডায়েরিতে আছে এখনও, আজকে বাসায় যাওয়ার পরে পাঠাবো আপনাকে।

বিস্তারিত»

শেষ ভোরে ভালোবাসা

কতশত বার ভালোবেসে তোমায় কিছু দেব বলে ভেবেছি,
নির্জন অরণ্য অথবা কোলাহলময় ব্যস্ততা,
নিদেনপক্ষে সমুদ্রের ঢেউ বা বিস্তৃত কালবেলা,
সেসব তোমার ভালো লাগে নি ।
আমার দেয়া সোনা রোদ আর লু হাওয়া,
পুড়িয়ে দিয়েছে তোমার সুখভেলা ।
আর তাই আজ শেষ ভোরে, দিচ্ছি তোমাই একটি ছোট্র তারা,
আমার মৃত্যুর পর ‌জ্বলে ওঠা ছোট্ট তারা।।

বিস্তারিত»