হাঁসের গল্প

সুপ্রিয় ভাই ও বোনেরা,

আমাদের কুচ্ছিত হাঁসের ছানা আর কুচ্ছিত নাই সুন্দর হইয়া গেছে 😡 ।আজকে একটু আগে আমাকে সে ফোন কইরা বলে-মাসরুফ ভাই,আপনের কাছে করাত আছে? আমি তো হতবাক! 😮 ব্যাটার কি মাথায় মাল উঠছে নাকি-ভর দুপুরে এইগুলা কি কয়?? 😡 ঘটনা কি সেইটা জিজ্ঞাসা করতেই বলে-“ইয়ে মানে বুঝেনই তো,বাসায় এত বড় খাট,আমি ছুটো খাটো মানুষ আমার অত বড় খাটের দরকার নাই,তাই ঠিক করছি করাত দিয়া কাইটা দুই ভাগ করুম :duel: ।

বিস্তারিত»

৬ বছর বা ২২০৩ দিন – ৫ম পর্ব

আজ ভাবছি ঢালাও করে কিছু স্মৃতি লিখব। যদিও আমি জানি এই স্মৃতিগুলো সবারই মনে থাকার কথা। যেমন সকালে মাত্র দুটি বাথরুম-টয়লেটে ১৭-১৮ জনের টয়লেট, দাঁত মাঝার সিরিয়ালের লম্বা লাইন, পিটি বা ড্রিলে সবার সামলে দৌড়াও বা মার্চ কর, পিটির পর বাথরুমে গোসলের আবারও লম্বা সিরিয়াল, ব্রেকফাস্টের ফল-ইনে মার্চ ঠিকমত না হলে পেছন থেকে ক্লাস এইটের আদেশে নিজের ক্লাসমেটের লাথি খাওয়া, ব্রেকফাস্টের পর তিন পিরিয়ড নভিসেস ড্রিলের জন্য প্র্যাকটিস করা,

বিস্তারিত»

দেশে বাঘ বিদেশে বিলাই, আসেন সবাই শেওয়াগকে কিলাই !!!

shewag

ভারতের ব্যাটসম্যানদের নিজেদের মাটিতে রানের ফুলঝুরি ছুটিয়ে, বিদেশের মাটিতে রানের জন্য খাবি খাওয়ার হাজার নিদর্শন আছে। আবার ভারতের বোলারদের অবস্থাও তাই। ভারতের স্পিনাররা দেশের মাটিতে পারলে প্রত্যেকেই দশ উইকেট নেয়। কিন্তু বিদেশের মাটিতে সেই উইকেট টেকার বোলাররাই যেন স্ট্যাম্প চোখে দেখেন না। বেধড়ক মার খেয়ে তক্তা হয়ে যায়। যা হোক ভারতের দেশে বাঘ, বিদেশে বিলাই স্বভাব নিয়ে অনেক মজার মজার কৌতুক আছে।

বিস্তারিত»

একটি অতিপ্রাকৃতিক কক্ষভোজনঃ অ্যান এপিক অ্যাডভেঞ্চার

…..বুয়েট লাইফটা অনেক বেশি ডাইন্যামিক। পি. এল.(প্রিপারেটরী লীভ, ’পাছায় লাথথি’ ভাববেন না!) শুরু হবার আগ পর্যন্ত আজ ক্লাশ টেস্ট, কাল ল্যাব টেস্ট, পরশু ভাইভা, তরশু কুইজ-এই করে করে কিভাবে যে এক একটা সেমিস্টার পার হয়ে যায়, টেরই পাইনা। পুরোটা সময় কাটে একটা ঘোরের মধ্যে। ক্লাশ চলাকালীন যতই আঁতেল বা সুপারকুল হবার চেষ্টা করি না কেন, নতুন টার্ম শুরুর আগে যখন পূর্ববর্তী টার্মের আমলনামা (মার্কশীট) হাতে দেয়া হয়,

বিস্তারিত»

ক্যাডেট সব পারে

কলেজে পা রেখেই যে কয়েকটি চমকপ্রদ কথা শুনেছি তার মধ্যে একটি হচ্ছে “ ক্যাডেট সব পারে”। অবশ্য স্যার ম্যাডামদের মুখে এই কথাটা অনেক সময় ব্যাঙ্গাত্মক রূপে উচ্চারিত হত। যাই হোক, ক্যাডেট দ্বারা তেমনই একটি অসাধ্য সাধিত ঘটনা আমি সবাইকে জানাতে চাই। ছোট্ট একটি প্রমাণ দিতে চাই , আসলেই ক্যাডেট সব পারে।
২০০০ সালের ফেব্রুয়ারী মাসে সম্ভবত আমাদের এস এস সি পরীক্ষা ছিল। তাই সম্ভবত অক্টোবর বা নভেম্বরে আমাদের টেস্ট পরীক্ষা হয়েছিল।

বিস্তারিত»

শীতার্তদের সাহায্যের জন্য টাকা সংগ্রহের আপডেট

কয়েকদিন আগে ইয়াহু মেসেঞ্জারে সামিয়ার প্রস্তাব শুনে যখন আমি ওর কথায় সায় দিলাম তখনো ভাবিনি খুব বেশি কিছু হবে। বড় জোর দশ কিংবা পনেরো হাজার টাকা। তারপরও ভালো লাগছিল। আমরা এগিয়ে এলে একজন অভাবী মানুষও যদি একটু আরামে এই হাড় কাঁপানো শীতের রাতে চোখ বুজতে পারে, খারাপ কি ?

আমি যে বড় একটা বেকুব সেটার প্রমাণ দিতে সিসিবিবাসী খুব একটা দেরি করেনি।

এখন পর্যন্ত হাতে পাওয়া এবং হাতে পেতে যাওয়া টাকার সর্বমোট পরিমাণ: ৳ ৯৫ হাজার ৪৩৮ টাকা।

বিস্তারিত»

ইয়ু হ্যাভ কিলড গড, স্যার!

ডারউইনের জীবনীর উপর ভিত্তি করে তৈরী ২০০৯ এ মুক্তি পাওয়া ব্রিটিশ চলচ্চিত্র ক্রিয়েশন। যারা রিভিউ পড়তে চাননা কিন্তু সিনেমাটি দেখার আগ্রহ আছে- তারা সরাসরি নীচে চলে যেতে পারেন, ডাউনলোড লিংকের জন্য।

দৈনিক পত্রিকায় একটি বইয়ের রিভিউ লিখে দেওয়ার জন্য একজন কয়েকদিন আগে আমাকে অনুরোধ করেছিলেন। আমি জীবনে কখনও কোনো কিছুর আদর্শ রিভিউ লিখিনাই, সুতরাং বেশ বাটে পড়লাম তার প্রস্তাবে রাজী হয়ে।

বিস্তারিত»

একটু উষ্ণতার জন্য

একটু উষ্ণতার জন্য, হে খোদা
রাস্তার মোড়ে টায়ার পোড়ে,
ছিন্নমূল শিশু জ্বালায় ছেঁড়া কাগজ।

একটু উষ্ণতার জন্য, হে খোদা
ভাসমান শ্রমিকেরা কাওরানবাজারে
ঝুড়িতে শোয় শরীর প্লাস্টিকে মুড়ে।

বিস্তারিত»