ভালবাসা দিবস

ভালবাসা দিবসে প্রায় প্রতিবারই একটা ঘটনা মনে পড়ে যায়। আমরা তখন ক্লাস এইটে, এক্সটেম্পরের জন্য আমি আর পুষ্প দুইজন প্র্যাকটিস করছি, যে ভাল করবে সে যাবে (শেষ পর্যন্ত পুষ্প গেছিল কিন্তু:D) । আমাদের প্র্যাকটিস করান ক্লাস ইলেভেনের তামান্না আপা আর এমেল আপা। অসাধারণ পরিশ্রম করে এই দুজন মানুষ ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করেন এইটের দুজন নবিশকে।

বৈচিত্রময় টপিক নির্বাচন করে তার চেয়েও বৈচিত্রময় করে কিভাবে কাহিনী বানাতে হয়,

বিস্তারিত»

আসুন…একটি স্বপ্নকে বাচাই………

আরেফিন মেহেদী আবীর, বয়স মাত্র ২৪ বছর।বরিশাল ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পর মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে ভর্তি হয় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে। দেখতে দেখতে কেটে যাচ্ছিল সময়গুলো, কয়েকদিন পরেই এম বি বি এস পরীক্ষা। স্বপ্নপূরন হতে আর মাত্র কয়েকটা দিন……………
কিন্তু, উপরে যিনি সব দেখছেন, তার ইচ্ছাটা বোধহয় একটু অন্যরকম। আবীরকে এক কঠিন পরীক্ষায় ফেলে দিলেন, অসুস্থ হয়ে পরল আবীর। বিরল প্রজাতির এক ক্যান্সার,

বিস্তারিত»

মুন্না আপনিই এক নম্বর

‘আচ্ছা, ছোট ক্লাবগুলো, যেমন_ওয়ারী-আরামবাগ ওরা কত খেলোয়াড় তৈরি করে, অথচ আবাহনী-মোহামেডানের মতো ক্লাবগুলো সেভাবে খেলোয়াড় তৈরি করে না। ওরা তাদের কিনে নেয়। এটাকে আপনি কিভাবে দেখেন?’
‘তুমি কিভাবে দেখো?’
‘মানে আমি জানতে চাইছিলাম, ছোট ক্লাবগুলো খেলোয়াড় তৈরি করে আর বড় ক্লাবগুলো…’
‘ওয়ারী-আরামবাগ কি কারখানা যে ওখানে শুধু খেলোয়াড় তৈরি হবে!’
এরপর ঠিক কী প্রশ্ন করা যায় বুঝতে পারছিলাম না। সামলে তারপর আরো যে কয়েকটা প্রশ্ন করলাম,

বিস্তারিত»

আসবেন তিনি শেষ রাত্তিরে

১।

প্রথমেই শুরু করি একটা ঈশপের গল্প দিয়ে।

এক গরীব দম্পত্তির একটা ছেলে হলো। গরীব দম্পত্তি মাথায় ঘাম পায়ে ফেলে তাকে বড় করতে লাগল, গ্রামের স্কুলে পাঠাল যথাসময়ে। স্কুলে গিয়ে ছেলেটা তাক লাগিয়ে দিল সবাইকে, শিক্ষকরা ভাবেন এই ছেলেই এই অজপাড়াগাঁয়ের স্কুলটার নাম উদ্ধার করতে। অসম্ভব মেধাবী আর প্রতিশ্রুতিশীল সে। স্কুল পরিদর্শনে আসেন শিক্ষা অফিসার। তিনি ছেলেটাকে কঠিন সব প্রশ্ন করে সন্তুষ্ট হন উত্তরে,

বিস্তারিত»

ভ্যালেন্টাইন গিফট

এই ভালোবাসা দিবস সবসময় একটা ঝামেলায় ফালায়া দেয়। ঝামেলা টা আর কিছুনা, ঝামেলাটা হইল গিফট। কি গিফট কিনুম এই চিন্তায় মোটামুটি দুই সপ্তাহ মাথা খারাপ থাকে। গত বার তো শেষ পর্যন্ত কিছুই কিনতে পারিনাই। ১৪ ফেব্রুয়ারী তাকে বললাম, “আমার ভালোবাসা প্রকাশ করতে পারে এমন কোনো কিছু খুঁজে পেলাম না, তাই কিনিনাই। আর তাতে কী, আমিই তো তোমার সবচেয়ে বড় গিফট, আমি তো হাজির।” তারপর একটা ক্যালানো হাসি।

বিস্তারিত»