সিসিবি’র ফেসবুক এপ্লিকেশন তৈরি করা হলো

জলে, স্থলে, মোবাইলে বিচরণের পর সিসিবি এবার ফেসবুকেও ঘাটি গাঁড়লো।

ক্যাডেট কলেজ ব্লগ ফেসবুক এপ্লিকেশনটি ইন্সটল করে নিলে ফেসবুকে বসেও সিসিবি পড়তে পারবেন একই রকম স্বচ্ছন্দ্যে।
ccb_fb01

ফেসবুক এপ্লিকেশন পেজটির ঠিকানা আছে: এখানে
এপ্লিকেশনটি সরাসরি ইন্সটল করে নিতে পারবেন : এখান থেকে

পাশাপাশি Add to profile অপশনের মাধ্যমে এপ্লিকেশন বক্সটি আপনার ফেসবুক প্রোফাইলে যুক্ত করে নিলে সেখানে প্রদর্শিত হবে সিসিবির সর্বশেষ পাঁচটি পোস্ট এর লিংক।

বিস্তারিত»

একটি স্ফটিকের পতন…

একটা আকাশ। সেখানে অনেক মেঘ, কালো। আর অনেক নিচে তোমার পৃথিবীতে ঝড়োবাতাস। গাছপালাগুলো মাটিতে প্রায় নুয়ে পড়ছে। পরাজিত হচ্ছে বারবার ওই মেঘমিছিলের সাথে লড়াইয়ে। আকাশ জুড়ে বিজলি খেলছে। মুহুর্তেই আকাশটার বুক চিড়ে দিচ্ছে অসম্ভব শক্তির এক একটা বজ্র। আর নিচে একটা শালিক, শান্ত ডানায় ভর করে উড়ে চলছে দিন শেষে তার নীড়ে। হঠাৎ বাতাস থেমে যায়। বৃষ্টির সেই ঝড়ের হাজারো মেঘের ভিড় থেকে প্রথম ফোটাটি মুক্ত হয়ে পড়তে শুরু করে এক অনন্ত যাত্রায়।

বিস্তারিত»

মঙ্গলালোকে ফিরে দেখা

অটোয়া। ২৪শে ফেব্রুয়ারি, ২০০৯, রাত। ২১৯ বেল স্ট্রীটের একটা ঘেঁটো অ্যাপার্টমেন্ট। বৈচিত্র্যহীন একঘেয়ে জীবন। পড়া আর অ্যাসাইনমেন্ট করা; আমার শীতকালীন সেমিস্টার তখন মাঝামাঝি। টেবিল ল্যাম্পের আলোয় ঘর আলো-আঁধারী খেলছে। মূলতঃ ল্যাপিতে একটু পর পর ফেইসবুক, ইয়াহু আর জিমেইলে উঁকি মারছি আর এরিক ক্ল্যাপটন গাইছে ‘টিয়ারস ইন হ্যাভেন’ পড়ার ব্যাকগ্রাউন্ডে। পড়ার কথা সাবা মাহমুদের “পলিটিকস্ অব পায়িটি”। ২৬শে ফেব্রুয়ারি প্রফেসর রাদারফোর্ডের থিওরী-২ ক্লাসের রিডিং। দারুণ বই,

বিস্তারিত»

ছোটগল্প :যেভাবে জন্ম নিতে পারতো একটি গল্প

খুব ধীরে এগিয়ে গিয়ে আমার দরজাটা আধ খোলা করে দিই যাতে পাশের রুম থেকে আমার অবয়ব ধরা পড়ে। আলোহীন ঘরে টেবিল ল্যাম্প জ্বেলে দিয়ে এক ধরণের আদিভৌতিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করি। পানি খাওয়ার নাম করে মাঝের রুমে গিয়ে সেখান হতে আমার লিখার পরিবেশের অসাধারণত্ব বুঝবার চেষ্টা করি। গতকালকের চেয়ে কোন অংশেই কম চমকপ্রদ হয়নি। আমার লিখার ঘর দেখেই স্বপন আমার দিকে কড়া দৃষ্টি হানে।” আজকে বাদ দিলে হতো না।

বিস্তারিত»

বইমেলায় সিসিবি সদস্যদের বই

বইমেলা ২০১০- এ এক্স ক্যাডেটদের বের হওয়া বইগুলোর বর্ণনা ও অনলাইনে পরিবেশকের তালিকা নিয়ে একটা পোস্ট দেয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু সব লেখকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। পোস্ট দিতেও তাই একটু দেরি হয়ে গেল। আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এবারের বইমেলায় সিসিবি সদস্যদের প্রকাশিত বইসমূহের একটি তালিকা দেয়া হল।
কেউ বাদ পড়ে থাকলে বা তথ্যে কোন সংশোধনী থাকলে সিসিবির ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করছি।

বিস্তারিত»