নামটা খুঁজে পাচ্ছি না

আমার ঠিক জানা নাই ভালো লেখকরা কোন কিছু লিখার আগেই নামটা দিয়ে দেন কিনা।আমি শুধু এটাই জানি যে আমি দেই।কিন্তু এইটার যে কি নাম দিব খুঁজে পাচ্ছি না।

ছোটবেলায় প্রথমে হতে চেয়েছিলাম কনফেকশনারীর দোকানদার।বিনা পয়সায় পেষ্ট্রী খাওয়াটাই যখন আমার কাছে সবচাইতে আকর্ষনীয়।তারপর কখন ও ক্রিকেটার,কখন ও জার্নালিষ্ট (স্পোর্টস),কখন ও ফ্যাশন ডিজাইনার আবার কখন ও স্বপ্ন দেখেছি আমি বিরাট এক্সিবিশন করছি বেংগল গ্যালারীতে।কখনোই যেটা চাইনি সেটা হল আর্মি অফিসার হতে।শেষ পর্জ়ন্ত ওটাই হতে হল।তাই স্পোর্টস রিপোর্টার হওয়ার সুপ্ত ইচ্ছেটা এই ব্লগেই পুরন করি।

বিস্তারিত»

আমাদের ফুটবল সংস্কৃতি

মোহামেডান ফুটবল ক্লাব বাফুফেকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সাথে খেলার তাদের খেলোয়ারদের উপর আক্রমনের জন্য দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য। তা না হলে তারা লীগ বয়কট করবে। খবরে দেখলাম মোহামেডানের খেলোয়ারেরা সিলিং এ হাত ঝুলিয়ে, শরীরে বিভিন্ন ধরনের ব্যান্ডেজ লাগিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে, যাদের অধিকাংশই জাতীয় দলের সদস্য। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। যে মাঠে খেলোয়ারদের নূন্যতম নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় সেরকম মাঠে এ ধরনের পর্যায়ের খেলা আয়োজন সত্যিই বিপদজনক।

বিস্তারিত»