আমার মৃত্যুদণ্ডের রায় হয়েছে

ব্লগের ভাইবোন সকল,
আমার মৃত্যুদন্ডের রায় (আকদ) হয়েছে, বেশ খানিকটা ঘটা করেই। তবে রায় কার্যকর হবে মে মাসের কোন এক সময়।

জীবিত থাকলে অনেক কিছুই লিখা যেতো। এখন ত আর জীবিত না, তাই বেশি কিছু লিখতেও পারছি না। আমার হয়ে কিছু ছবিই কথা বলুকঃ

বিস্তারিত»

টুকরো টুকরো গল্প

১। আমি তখন ছোট।সাত বছর বয়স।আমার খালামনি U.S.A থেকে দেশে বেড়াতে আসছে।তাই নানুবাড়ি গেলাম।নানু বাসার সামনের মাঠে একদিন আমি আমার ২ বছরের খালাতো ভাইকে কোলে নিয়ে ঘুরতেসি।ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি সামনে এক গরু 😮 ।আমার খালাতো ভাইতো গরু দেখে ভয় পেয়ে শক্ত করে আমার গলা জড়ায়ে ধরসে।সমস্যা হলো,আমিও গরু দেখে ভয় পাইসি কারণ আমার গায়ে গরুদের প্রিয় লাল রং এর জামা ~x( ।অন্য সময় হলে না হয় একটা দৌড় দিতাম।ভাই কোলে থাকায় দৌড়ও দিতে পারতেসি না।হঠাৎ মাথায় একটা চমৎকার আইডিয়া আসল :grr: ।মিস্টি করে ভাইকে বললাম,’ভাইয়া,একটু কোল থেকে নামো।আমি গরুটা তাড়ায়ে দিয়ে আসি।লক্ষী ভাইযা একটু নামো’।সেতো নামবেই না কোল থেকে।যাইহোক,একসময় তার হাতের বাধন একটু ঢিলা হলো আর আমিও ওকে নামায়ে রেখে দিলাম একটা দৌড়।আর বেচারা মাঠের মাঝখানে দাঁড়ায়ে ভ্যা ভ্যা করে কান্না।কিন্তু ওর কান্নায় তখন আমার কিছুই যায়-আসে না।

বিস্তারিত»

ভালোবাসা ফিরে ফিরে আসে

বহুদিন পর কলেজে গেলাম আজকে। সেই বহুদিনটা হিসেব করতে গিয়ে দেখি চার বছর হয়ে গেছে! শেষবার গিয়েছিলাম কলেজ রিইউনিয়নে, ২০০৭ এ। ৩৩ জনের বড়সড় গ্যাং ছিলাম সেবার আমরা। যাই করি সবাই একসাথে মিলে করি , শুধু বাথরুম আর টয়লেট ছাড়া। আনন্দে মাখামাখি হয়ে সেবার কলেজ থেকে ফিরে আসার পর কলেজে আর যাওয়া হয়নি।
আবার গেলাম আজ।
নস্টালজিয়ার টানে না, নেহায়েত পার্থিব দরকারেই যাওয়া।

বিস্তারিত»

এইচ এস সি-২০১০ কামিং

আগামী ০১ এপ্রিল শুরু হতে যাচ্ছে আমাদের এইচ এস সি এক্সাম।দেখতে দেখতে ক্যাডেট লাইফটাও শেষ হয়ে যাচ্ছে!লাস্ট ড্রিল,লাস্ট পিটি,লাস্ট সোসাইটি করতে করতে লাস্ট কম্পিঊটার ক্লাসটাও করে ফেলতেসি!এইটাই হয়ত ক্যাডেট হিসেবে সিসিবি’তে আমার লাস্ট লেখা!দু একদিনের মাঝেই ব্লক মাফ হয়ে যাবে,গেমস পিটি করি না গত এক মাস ধরে।অবশ্য গতকাল ও ইডি করতে হলো!
যাই হোক,ভাইয়ারা,আপুরা সবাই দোয়া করবেন!

বিস্তারিত»