১২ ই জুন ১৯৯৯। প্রথম বার ছুটি কি তা সত্যি উপলব্ধি করি। আমাদের ফার্স্ট টার্মের প্রথম ছুটি ছিল সেটা। এর আগে স্কুল লাইফ এ পাওয়া সব ছুটির আনন্দ যেন উবে গিয়েছিল নিমিষেই। আর কখনও ঐ অনুভুতি ফিরে পাওয়াটা দুষ্কর হবে বলে ভেবেছিলাম। আমি জানি আমাদের সিংহভাগই কখনও আর সেই স্বাদ আস্বাদন করতে পারে নি।
অথচ ভাগ্যের চক্রে আমাদের মত গুটিকয়েক অসহায় প্রাণ এখনও ছুটির জন্য সেই একই ভাবে সীমাহীন আগ্রহে অপেক্ষা করে।
নামকরণ কষ্টকর
সিসিবিতে প্রথম না,কিন্তু আমি পাঠক থাকতেই বেশি পছন্দ করি।আজ মনটা খুব বিষন্ন হয়ে আছে তাই আমার প্রিয় মানুষগুলার সাথে বিষন্নতাটা ভাগ করলাম।আমার মন খারাপ করা লেখায় কারো মন খারাপ হয়ে গেলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।প্রিয় মানুষগুলাকে একটুও হারাতে চাইনা……আরা হারাতে চাইনা।
জীবনের কতগুলা দিন পার হয়ে গেল। কতগুলা মানুষ এলো কতজন চলে গেল।যারা চলে গেল তারাকি সত্যি চলে গেছে? নাকি তারা নিজেদের এক একটি জায়গা পাকা পক্ত করে গেছে?মানুষ্কি সত্যি আর একটা মানুষের জীবন থেকে চলে যায়?মনে হয় যায়না।আমাদের প্রিয় মানুষগুলা কখনই চলে যায়না।
বিস্তারিত»নয়া বান্ধা গরু (সাময়িক পোষ্ট)
এইটা মনে হয় জাতীয় কিংবা ক্যাডেটীয় বিবাহ মাস। একটার পর একটা বিয়ের না হলে সেমি-বিয়ের খবর পাচ্ছি। মাহমুদ ভাই আর আমিন ভাইয়ের পর পরই এবারে মঞ্চে নতুন নায়কের আবির্ভাব। আদনান ভাইকে তো সবার নিশ্চয় বেশ ভালোই মনে আছে। আরে হ্যাঁ, অসি-প্রবাসী সুদর্শন আদনান ভাইয়ের কথাই বলছি। এই লোকটাও অবশেষে জীবিতের তালিকা হতে নাম কাটিয়ে বিবাহিতের খাতায় নাম লিখিয়ে ফেলতে যাচ্ছেন। সম্ভবত, আজকেই ঘটনা ঘটতে চলেছে।
বিস্তারিত»আমার প্রেমিকারা-৭
লোকে আমার নাম নিয়ে ঠাট্রা-মশকরা করে বেশ মজা পায়।আর প্রেমিকারা ও তা থেকে বাদ যাবে কেন? এ সুযোগ কি আর ওরা হাতছাড়া করে? আমার বাপজান কত শখ করে আয়োজন করে নাম রাখার জন্য লোকবল খাইয়েছে আর সেই নাম নিয়ে মশকরা !এতো হবেই কারণ উনি কি আর জানতেন,ভবিষ্যতে এই নামে রুপালী-পর্দা কাঁপানো এক নায়কের আবির্ভাব হবে,যার জনপ্রিয়তা নিম্ন-মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের কাছে এতটাই প্রবল হবে যাতে আমাদের মত ড্রইংরুমকেন্দ্রিক দর্শক তাতে নাক সিঁটকাবেন?
বিস্তারিত»