random header image

Monthly Archives — মে ২০১০

আমার চারপাশ ০৪

আজকে সকালটা শুরু হল বৃষ্টি দিয়ে। ভোরে প্রচন্ড শব্দে একটা বাজ পরল, তখন প্রায় ছয়টা বাজে। বাজের শব্দ আর ঠান্ডা বাতাস এই দুইয়ে মিলে ঘুম ভেঙ্গে গেল। রাতে ঘুমিয়েছি অনেক দেরীতে তাই এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি মুখর পরিবেশে আবার ঘুম। দারুন ঘুম। ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখলাম। কলেজ নিয়ে। কলেজে থাকতে সকাল বেলা বৃষ্টি ছিল [...]

এক্স ক্যাডেট লাইফের প্রথম কবিতাঃ বৃষ্টি ও প্রেম ১

সেই পুতঃ প্রেম সাগর দোলায়
সেই পুতঃ প্রেম জানলা খোলায়
গ্রীলে ঠেকে মুখ,সে এসে দাঁড়ায়
বৃষ্টি ছুঁতে সে দু’হাত বাড়ায়
দু’হাত বাড়িয়ে জল ছুঁতে চায়
বৃষ্টিস্নাত প্রেম ছুঁতে চায়
বৃষ্টি জলের ঘূর্ণিমায়ায়
আজ কেন সে নীল ছুঁতে চায়!
জলে ভেজে গাল,কেন সে হাসে
জল চুমু খায় জানালার পাশে
তার ঠোঁটে হাতে জল ছুঁয়ে যায়
বৃষ্টির প্রেমে নীল ধূয়ে যায়
জলে ভিজে যেতে দুহাত বাড়ায়
কী নিবিড় হাসি চোখের [...]

স্বপ্ন শিশির

সিক্ত কুয়াশায় ঢাকা রজনী,
অপূর্ব শোভাময় জ্যোছনা মনোহারিনী ।
পশ্চিমে বাঁকা চাঁদ থেকে থেকে হাসছে,
মাঝে মাঝে কালো মেঘে মুখ যাছে।
কখনো বা পেঁচা সুর করে ডাকছে,
কালো কালো চোখ দেখে মনে ভয় লাগছে।
পাতা ঝরা ডাল গুলো একপায়ে দাঁড়িয়ে,
মনে হয় চেয়ে আছে শূন্যে, কি যেনো কী হারিয়ে ।

deleted 1

আয় আরেকটি বার আয়রে সখা, প্রাণের মাঝে (০২)

আয় আরেকটি বার আয়রে সখা, প্রাণের মাঝে (০১)
১।
২০০০ সাল। আমরা ক্লাস ১১ এ পড়ি। বই খাতা কিনে নিয়ে যাইনি কলেজে তাই পড়ালেখা না করার অজুহাত আপনা থেকেই তৈরি। স্যারদের চক্ষুশূল আমরা তখন। একেতো রেজাল্ট খারাপ হয়েছে এসএসসিতে তার উওর ১১ এ উঠলে যা হয় ব্যাচের ডিসিপ্লিন ও ভাল না। তখনই একটা খুব হাইফাই খবর পেয়ে [...]

বন্ধ হওয়ার পরও পিসি তে ফেসবুক ইউজ করা এবং ফুল ফেসবুক সাপোর্ট এর উপায়

বন্ধ হওয়ার পরও পিসি তে ফেসবুক ইউজ করা এবং ফুল ফেসবুক সাপোর্ট এর উপায় :
যা করতে হবে তা হলঃ নিচে freegate সফটওয়ার এর লিঙ্ক দিয়েছি,ওটা ডাউনলোড করে নিন।তারপর জাস্ট freegate ক্লিক করে ওপেন করুন।এরপর সরাসরি ইন্টারনেট ব্রাউজার বা গুগল ক্রোম ওপেন করে জম্পেস ভাবে ফেসবুক ইউজ করুন।কিন্তু যারা মজিলা ফায়ারফক্স ইউজ করছেন তারা অপশন এ [...]

আমার ফেসবুকিং আটকায় কে??

সরকার ফেসবুক বন্ধ করসে খুব ভাল করসে!পোলাপাইনের কাম নাই-কাজ নাই…সারাদিন এই ফাউল সাইটে বইসা গ্যাজায়!শুধুশুধু সময়ের অপচয়…এই কথা আমিও বিশ্বাস করি।কিন্তু ফেসবুক ছাড়া আর কোথাও শান্তি পাই না!কলেজ থেকে বের হইসি গত ২৪ তারিখ,পোলাপাইনরে খুব মিস করি!তবু খুব মজা লাগে সবাই ফেসবুকে দেখা সাক্ষাত করতে!কিন্তু কী থেকে কী হলো সন্ধ্যা থেকে ঢুক্তে পারতেসি না…প্রথমে বুঝি [...]

সাময়িক পোস্টঃ ফেসবুক বন্ধ

বাংলাদেশ সরকার ফেসবুক ব্লক করে দিয়েছে। তো কেমন কাটছে সবার ফেসবুকবিহীন সময় ?

স্মৃতির বিশ্বকাপ-২

(বিশ্বকাপের স্মৃতি নিয়ে সিরিজ শুরু করে এখন হালকা বিপদে পড়ে গেছি, ১১ই জুন দ্রুত কাছে চলে আসছে, তার আগে আরো ৪টি বিশ্বকাপ কভার করতে হবে, আজ ১৯৯৪ দিয়ে দিলাম, আশা করি বাকি তিনটেও ডেটলাইনের আগেই দিতে পারবো।)
স্মৃতির বিশ্বকাপ-১
১৯৯৪ (ইউএসএ)
সত্যিকার ভাবে বিশ্বকাপ উপভোগ করা শুরু করেছি ১৯৯৪ এর বিশ্বকাপ থেকে। টুর্নামেন্ট শুরুর জন্য দিন গোনা, ছাদে [...]

এক কিপটে বালকের গল্প

এক ছিল বালক। আপন খেয়ালে সে ঘুরে বেড়াত মাঠ-ঘাট, বন প্রান্তরে। একটু কিপটে ছিল, তবে তাতে তেমন কোন দোষ দেখি না। তার চোখ জুড়ে ছিল অসম্ভব কল্পনার রঙ। কিপটুস হলেও মনটা ছিলো ভালোবাসায় ভরপুর। মাঝে মাঝেই সে বলতো, এ ভালোবাসা আমি কাউকে দেবো না, কেবল নিজের বুকপকেটেই হুড়কো তুলে আটকে রাখবো। যদিও বালক নিজেও বুঝতে [...]

আমি আর তুমি = আমরা

আজাদ ভাইয়ের পোস্ট দেখে আমার মনে পড়ে গেল যে ছোটবেলায় এরকম কিছু ছন্দ আমিও শুনেছিলাম। আজ আর কিছু লাগিয়ে দিলাম…….
আমি ছেলে তুমি মেয়ে
আমি কাজি তুমি বিয়ে।
আমি আয়না তুমি চিরুনি
আমি পোলাও তুমি বিরিয়ানি ।
আমি বাড়ী তুমি ঘর
আমি নদী তুমি চর ।
আমি চেয়ার তুমি টেবিল
আমি ডিজেল তুমি মবিল।
আমি ভাল তুমি পাগল
আমি গরু তুমি ছাগল।
আমি বই তুমি কলম
আমি [...]

কালপুরুষ

ক্লাস এইটে থাকার সময় হঠাৎ করে আমাদের ব্যাচের আকাশে ধূমকেতুর মত কতিপয় মহান কবির আবির্ভাব হল। তারা একেক জন একেক ডাইমেনশনের কবিতা লিখে বাংলার কাব্যকে সমৃদ্ধ করেছিলেন। এদের মধ্যে রাসেল ছিল চারন কবি। যেকোনো বিষয় নিয়ে যেকোনো সময়ে খাতা কলমের ধার না ধেরে চোখের নিমিষে কাব্য রচনা করতে পারত আমাদের এই চারন কবি। জামান এবং [...]

ফুটবল লিজেন্ড —— দ্য ব্ল্যাক পার্ল

বিশ্বকাপ নিয়ে একটা লেখা শুরু করেছিলাম। এর মধ্যে দেখি আহসান স্মৃতির বিশ্বকাপ নিয়ে একটা সিরিজ শুরু করে দিয়েছে। ঠিক করেছি আমার লেখাটা ভেঙ্গে ভেঙ্গে ওর লেখাতে কমেন্ট হিসেবে দিয়ে দেবো। ফুটবল নিয়ে কি লেখা যায় চিন্তা করতে করতে মাথায় এলো, ফুটবলারদের নিয়ে লেখি। “ফুটবলার” বললেই সবার মনে প্রথমে ভেসে আসে পেলে বা ম্যারাডোনার নাম। কিন্তু [...]

গন্তব্য বেইজিং

“জ্ঞান অর্জনের জন্য সূদুর চীন দেশেও যাও।” এই কথা মেনে চীন এ সরকারী একটা কোর্সে এসেছি ৫ মাসের জন্য। এই কোর্সের সময়ের ঘটনা নিয়ে লেখার ইচ্ছা অনেকদিন ধরে থাকলেও লিখব লিখব করে লেখা হয় নাই। যদিও আমার লেখা সুখপাঠ্য তো নয়ই এমনকি পাঠযোগ্য ও নয়। তারপরও আপনাদের সাথে শেয়ার করছি।
কবীরকে যখন ফোন এবং মেইল [...]

১০ নম্বর মহাব্লগ সংকেত!

১.
………..ইহা মূলত একটা কৃতজ্ঞতামূলক পোস্ট। যে ছেলে জীবনে কোন ধরনের ম্যাগাজিনে কোন মৌলিক লেখা দেয়নি, পরীক্ষার খাতায় একগাদা চাপাবাজি ছাড়া ভালো কিছু লিখেনি, সে যে কীভাবে একে একে [...]