(ইনস্পিরেশন পাইলাম মাহবুব(০০-০৬) এর পোস্ট থিকা)
এই গল্পের শুরু অষ্টম শ্রেণীতে যখন আব্বু আমার জন্মদিনে বাউলমন প্রকাশনীর অনুবাদ “কালের সংক্ষিপ্ত ইতিহাস” উপহার দিলেন। কার্ল সাগান এই বই এর ভুমিকায় খুব গুরুত্বপূর্ণ একটি কথা লিখেছিলেন। “এই বইটি হতে পারে ঈশ্বরের অনস্তিত্ব সম্পর্কেও। এই মহাবিশ্বের কোন সীমা নেই এবং ঈশ্বরের কিছুই করার নেই“। আমাকে বইটি প্রচন্ডভাবে আন্দোলিত করেছিল। মহাবিশ্বের উৎপত্তি এবং তার পরিণাম নিয়ে আমি আগ্রহী হয়ে উঠি।
বিস্তারিত»