তিনফুটি পিচকুর জন্মদিন…

ফোনটা শুরু হলো একটা রিনিরিনে গলা দিয়ে, ‘হেল্লো’…মর জ্বালা, রাত বিরাতে কোন পিচ্চি আমারে ফোন দেয়…
একটু পর একটা লাফ…খাটের উপর লাফ দেয়াতে খাটটা মড়মড় করে উঠল…সাথে আমার হৃদয়টাও, দিহানাপ্পু।

প্রথম দেখায় (পড়ুন ‘কথায়’)আমি খুবই বিনয়ী, ভদ্র। বিনয়ে গলে গিয়ে ভাবী ভাবী করে মুখে ফেনা তুলতেসিলাম, একটু পরেই ঝাড়ি খেয়ে সোজা হয়ে গেলাম। তারপর সেই যে দিহানাপ্পু নামটা মুখে বেধে গেল, আর কোনভাবেই একে উঠানো যাবে না।

বিস্তারিত»

সিসিবির জাতীয় ভাবীর জন্মদিন আজ

গতকাল রাতে কমান্ডো আহসান ভাই মেসেজ পাঠালেন-“মাসরুফ,আমি এখন নেট থেকে বিচ্ছিন্ন-সিলেটের জঙ্গলে আছি এক সপ্তাহের জন্য।প্লিজ দিহানকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে দিও ভাই,আর ওকে বোল যে নেট না থাকায় মেইল করতে পারিনি”

তার আধ ঘন্টা আগে জুনাদার মেসেজ-“ওই বেটা,একটু পরে দি এর জন্মদিন,চাওয়ালা পোস্ট দিক আর না দিক তুই অবশ্যই পোস্ট দিবি-দ্যাটস এ্যান অর্ডার!”

আমি আদর্শ জুনিয়রের মত “ইয়েস স্যার” বললাম এবং যথারীতি চাওয়ালার পোস্টের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম।সকালে উঠে দেখি রকিব বদমাইশটা ডেনিশ ললনার সাথে ডিনার করতে গিয়েছে বলে সিসিবিতে তার কোন খবর নাই…

বিস্তারিত»

রাযীনের জন্মদিনের সকাল

তোর মিষ্টি ডাকে ভেঙ্গে গেল ঘুম
সোহাগ দিয়ে আদর করে কপোলে দিয়ে চুম-
বললি, “মাগো নাইবা গেলাম স্কুল”,

“ক’রনা এমন ভুল!
বড় তোমায় হতেই হবে…

বিস্তারিত»