গার্লস জোকস!

(এডু স্যার আবার না মাইর লাগায় তাই আগে থেকেই প্রাপ্তবয়স্ক ট্যাগ দিয়ে দিছি :-B )

১. সিনেমা দেখতে গেছে তিন বান্ধবীতে মিলে, টিকেট না পেয়ে অগ্যতা ব্ল্যাকে টিকেট কিনে গিয়ে পুলিশের কাছে ধরা!
যে মেয়েটি স্যালওয়ার কামিজ পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার ফাইন হল ১০০৳
যে মেয়েটি জিন্স-টি শার্ট পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার ফাইন হল ৫০৳
যে মেয়েটি মিনি স্কার্ট-টপস পড়ে আছে তাকে পুলিশটি ডেকে নিয়ে গেল এবং তার কোনো ফাইনই হল না!

বিস্তারিত»

একটা মেইল করছিলাম…

জিহাদকে একটা মেইল করছিলামঃ
দোস্ত,
আমার মাথায় সবসময় নানা আইডিয়া ঘুরে। সিসিবিতে বেশীদিন হয় নাই আসা। কিন্তু আইডিয়া ঠিকই মাথায় একটা চইলা আইছে।

দোস্ত সিসিবিতে একটা আইসিসিএলএম করা যায় না? গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, এমনকি আজাইরাও – এইসব বিভাগে প্রতিযোগিতা হবে। বিতর্কও হতে পারে। হতে পারে উপস্থিত গল্প লেখা টাইপের কিছু। এখানে গল্পের টপিক দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে (তিন/চার ঘন্টা) ঐ টপিকে সবাই গল্প লিখে জমা দিবে।

বিস্তারিত»

হাঁটুলের ক্রিয়েটিভ চিন্তা

চারপাশে এতো ক্রিয়েটিভ মানুষের ভিড় দেখে আমার মধ্যেও আজকাল ক্রিয়েটিভিটির ভূত চেপেছে। টেলিভিশন খুললেই দেখি দারুন সব ক্রিয়েটিভ বিজ্ঞাপন, অভিনেতারা সব ক্রিয়েটিভ ভাষায় কথা বলছে, ক্রিয়েটিভ বুদ্ধিজীবিদের মুক্ত বুদ্ধির চর্চা, রাজনীতিকদের দেশ গড়ার ক্রিয়েটিভ ভাবনা, প্রতিশ্রুতি, ক্রিয়েটিভ রাজনৈতিক কূটচাল কত কি! ঘরে বাইরে সব জায়গায় ক্রিয়েটিভিটির ছড়াছড়ি। ফেইসবুক, ব্লগ যেখানেই ঢুকি সেখানেই ক্রিয়েটিভ সব ভাবনা, ক্রিয়েটিভ সব পোস্ট। রাস্তাঘাটে, ক্যাম্পাসে, চায়ের দোকা্নে, রেস্তোরায় সব জায়গায় ক্রিয়েটিভ ব্যবসা,

বিস্তারিত»

বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীদের আড্ডা

আয়োজকরা আড্ডার নাম দিয়েছেন “বন্টু-মিন্টুর আড্ডা”। আমি এইখানে যাচ্ছি মূলত গেঞ্জি আর প্রয়োজনীয় সকল সফটওয়ার সহ কাস্টোমাইজ ডিভিডি কিনতে।

অনুষ্ঠানের বিস্তারিত:

অনুষ্ঠানের নাম: বন্টু-মিন্টুর আড্ডা
তারিখ: ২৩ জুলাই, ২০১০, শুক্রবার
সময়: বিকাল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০
স্থান: আরসি মজুমদার মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়

আমি প্রায় একমাস হয় উবুন্টু ব্যবহারশুরু করেছি, আপনারা যারা উইন্ডোজের পেইনে পেইনাক্রান্ত তারা চট করে সেদিন চলে আসতে পারেন।

বিস্তারিত»

আমার বন্ধুয়া বিহনে -৪

১.
মাঝরাতে ফোন বেজে উঠলো। অন্ধকারে হাতড়ে বালিশের পাশ থেকে মোবাইলটা তুলে কানের পাশে ধরলাম। ওপাশ থেকে একজন বললো, ২৬ তারিখ বান্দরবন যাবি?
সামনা সামনি কথা হয়না দুই বছরের বেশি। কিন্তু দু বছর কেন, দুশো বছর পরে হলেও এই গলার স্বর আমি চিনতে পারবো। যতোদিন পরেই হোক, যতো রাতেই হোক। মিশেল।
একটুও না ভেবে বললাম, যাবো। তুই আসছিস?
আসবো। ২৬ তারিখ বিকেলের ফ্লাইটে ঢাকায়।

বিস্তারিত»

হাবিজাবি আর জাবিহাবি

(লেখাটা একটু পুরানো আর সংক্ষিপ্ত )

আমি পশু-পাখি থেকে মানুষকেই বেশি ভালবাসি, তাই ঠিক করেছি মানুষই পোষ মানিয়ে পালব। কোন ভণিতা করে নয়, কোন সস্তা জনপ্রিয়তাও নয়, ভিন্ন ধরণের ভালবাসার কোন আবেগী বহিঃপ্রকাশ ও নয়। ভালবাসার উষ্ণতার ধরণ এমন যে আমার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি কোন পোষা কুকুর-বেড়ালের নামে উইল করে যাব না বরং এমনই এক অনুভূতি-প্রবণ প্রানীকে দিয়ে যাব যে সম্পদের মুনাফা গুনতে দুখানা হাতই ব্যবহার করতে জানে।

বিস্তারিত»