চুপ ক’রে চাঁদ দূর গগনে
মহাসাগরের ক্রন্দন শোনে,
আর আমি শুনি নূপুরের নিক্কন ধ্বনি
যারিই ছন্দে দুলছে এ অবনী।
মা-গো তুমি কি সেই পরীটি-
রোজ রাতে যে নেচে নেচে যায়?
তুমি কি মা সেই পরীটি-
আদর করে যে আমায় ঘুম পাড়ায়?
মা-গো তুমি কি সেই মানসী-
যার হাসি আমার ভুবনে আলো ছড়ায়?
তুমি কি মা সেই মানবী-
আমার কষ্টে যে নীল হয় বেদনায়?
