এক বন্ধুর আর্তনাদ

ক্লাশ ফোরের ঘটনা। কি এক কারণে আমি কয়েকদিন ক্লাশে অনুপস্থিত থাকার পর একদিন উপস্থিত হয়ে জানতে পারি, আমাদের ক্লাশে নাকি হেভী ধুন্ধুমার এক ভালো ছাত্র এসেছে। সবার মুখে মুখে তখন ঐ একই কথা। আমার খুব কাছের বন্ধু মিল্টন এসে ফিস ফিস করে বললো, “জানিস, নতুন একটা ছেলে এসেছে আমাদের ক্লাশে। প্রচন্ড ভালো ছাত্র। মনে হয় তোর চেয়েও…।“ ক্লাশে তখন আমি সর্ব স্বীকৃত সেরা ছাত্র। এমনিতেই নিজের নতুন প্রতিদ্বন্দী’র কথা জানতে পেরে যথেষ্ট বিরক্ত,

বিস্তারিত»

পরকীয়া, ব্যক্তিস্বাধীনতা ও সমাজ বিষয়ে আমার ভাবনা

ডিস্ক্লেইমারঃ এই পোষ্ট সাইদ-রুমানা’র প্রসংগ থেকে শুরু হলেও এটা পরকীয়া বিষয়ে সাধারণ ধারণা নিয়ে আলাপ-সালাপ। কাজেই, এখানে ব্যক্তি সাইদ বা রুমানার বিচার কাম্য নয়।

হামীমের পোষ্টের আলোচনাটা এখন এমন একটা অবস্থানে এসে দাড়িয়েছে যেখানে পরকীয়া ব্যক্তিগত নাকি সামাজিক, নৈতিক নাকি আইনগত, এইসব বিষয় নির্দিষ্ট করা প্রয়োজন। কারণ, উল্লিখিত পোষ্টে কিছু মন্তব্যের প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে,আমরা দুইটা আলাদা আলাদা লেভেলে পরকীয়া বিষয়টাকে বিবেচনা করছি- নৈতিক এবং আইনগত।

বিস্তারিত»