২০০৩ সালের ৩০ এপ্রিল কলেজে পদার্পণ করেছিলাম । সেই সাথে ক্যাডেট পরিবার এর সাথে নিজেকে জড়িয়ে ফেললাম । আমি ছিলাম সিরাজী হাউস (লাল) আর জিসান ছিল ভাসানী হাউস ।প্রথম দিকে পরিচয় না হলেও আস্তে আস্তে ওর সাথে আমার পরিচয় হয় ।জিসান ছিল A ফর্মে আর আমি ছিলাম B ফর্মে ।জিসান A ফর্মে থাকলেও A ফর্ম আকারে ছোট থাকার কারণে A ফর্মের ৫ জন আমাদের B ফর্মে ছিল ।কারণ B ফর্মের রুম ছিল আকারে অনেক বড় ।সেই ৫ জন এর ভিতর জিসান ছিল ।৭এবং ৯ এ আমরা এইভাবেই ছিলাম ।
বিস্তারিত»এক শহরের রূপকথা
আমি যখন ছোটো ছিলাম
এক শহরে গিয়েছিলাম,
দেখি সেথায় দিন দুপুরে,
মানুষ রূপে খাসি চরে ।
ছুটছে সবাই ত্রস্ত পায়ে
এদিক ওদিক ডাইনে বায়ে
বুদ্ধি সেথায় মেলছে পাখা,
ভাবনাগুলো মিলিয়ে রাখা
হঠাৎ পেলাম বাচ্চাটাকে,
ক্রিংক্রিঙ্গিয়ে কেবল ডাকে,
তারে শুধাই, “সঙ্গে নিবি?”
অনেক অনেক লজেন্স পাবি ।
লাভ লজেন্সের লোভেই কিনা?
যায় না বাবু আমায় বিনা ।
আমেরিকায় আমার ছাত্রজীবনঃ অল্প-স্বল্প গল্প
অনেক দিন ধরে সিসিবিতে কিছু একটা লেখার তাগিদ বোধ করছি। কিন্তু ব্যস্ত আমেরিকান জীবনে সময় কোথায় একটু স্থির হয়ে বসে মনের মধ্যে ছড়ানো ছিটানো ভাবনাগুলো কাগজে কলমে তুলে ধরার? তবে গত সপ্তাহ থেকে আমার ব্যস্ততা কিছুটা কমেছে। ইউনিভার্সিটিতে কোয়ার্টারব্রেক আর ক্রিস্টমাসের ছুটি একসাথে পড়ায় বেশ বড়সড় একটা ছুটি পেয়েছি এবার। সকালে ৬টার সময়, সূর্য ওঠারও আগে আজকাল উঠতে হয়না। আর রাতে টাইম-টেবিল ধরে ১০টার মধ্যে ঘুমাতেও হচ্ছে না।
বিস্তারিত»হতভাগা আমি ও আমরা
আজকাল পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকি যে কোথাও কিছু করে শান্তি নেই।তবুও আজ এই লেখাটা না লিখতে পারলে মরেও শান্তি পাবনা।সেদিন আমার কিছু সামনেই বোমা বিস্ফোরণে একজন মারা গেল আর যে ভাবে গুম হত্যা চলছে কবে যে আমার নাম্বার চলে আসে বলা মুস্কিল।তাই ভাবলাম লেখাটা লিখেই ফেলি, যদিও এই লেখাটার কোন উপকারিতা আছে কিনা আমার জানা নেই।
আপনাদের মনে আছে কিনা ইউরো জোনের দেশ গুলোতে অর্থনৈতিক সংকটের কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে নাগরিকরা।
বিস্তারিত»