বৃহস্পতিবার রাত।
দেশব্যাপী শিক্ষার্থীদের কাছে এটা “চাঁদরাত” বলে খ্যাত।আকাশে চাঁদ থাকুক আর নাই থাকুক,এটা চাঁদ রাত।সারা সপ্তাহের ক্লান্তিকর ল্যাব, ক্লাস, ক্লাসটেস্ট, অ্যাসাইনমেন্টের বোঝা থেকে দিন দুয়েকের জন্য মুক্তির সুবার্তা নিয়ে আসা মহিমান্বিত বৃহস্পতিবার রাত।ক্ষেত্রবিশেষে চাঁদরাত থেকেও আনন্দপূর্ণ।
আজ সেই বৃহস্পতিবার রাত।
রাশা আধশোয়া হয়ে আছে তার বিছানায়।অলস চোখজোড়া ল্যাপটপের স্ক্রীনের উপর বুলিয়ে যাচ্ছে।ফেসবুক ট্যাব ওপেন করা।শতশত নিউজ ফিড।তার প্রায় পাঁচশ ফেসবুক বন্ধুর কেউ না কেউ প্রতি মুহূর্তে কিছু না কিছু করছে।জাকারবার্গের সদ্য পরিবর্তিত ফেসবুক সিস্টেম সেটা তড়িৎবেগে স্ক্রীনের ডানদিকের কোনায় দেখিয়ে দিচ্ছে।ফেসবুকপাগল রাশা অন্য যে কোন দিন হলে চরম আগ্রহভরে প্রতিটা নিউজ দেখত।কিন্তু আজ সে কোন আগ্রহ পাচ্ছে না।নিতান্ত অভ্যাসবশত চোখ বুলিয়ে যাচ্ছে।কিন্তু চোখ থেকে তথ্য নিয়ে নিউরোন সেলগুলো মস্তিষ্কে বার্তা পাঠাচ্ছে না।তাই ব্রাউজার ক্লোজ করে ড্রাইভগুলোতে ঢুঁ মারতে থাকে রাশা।একটা মুভি দেখা যায়।হয়তোবা তাতে মানসিক অবস্থা একটু পরিবর্তন হবে।
বিস্তারিত»