১। খুব ভয়ে ভয়ে লিখছি। যদিও মত প্রকাশের ক্ষেত্রে আমি বরাবরই খুব বাড়াবাড়ি রকমের স্ট্রেইট ফরোয়ার্ড। বাংলা আর ইংরেজি নিয়ে আমাদের যে দ্বিধাবিভক্তি আর ফেব্রুয়ারি মাস এলেই যে বাংলা প্রীতিটা হঠাৎ যেন পূর্ণিমার তিথিতে সাগরের বাণ ডাকার মত ফুসে উঠে; এই ব্যাপারটা নিয়ে লিখার হালকা পাতলা লোভটা সামলাতে পারলাম না। বিশেষ করে ব্লগে, টিভিতে, কাগজে (ইন্টারনেটের কল্যাণে প্রবাসে বসেও বাংলা পত্রিকা পড়া যাচ্ছে) সর্বত্র বাংলার এমন ব্যান্ড বাজতে দেখে লিখতে বসে গেলাম।
বিস্তারিত»দুইটি প্যারোডি
আজিকার ক্যাডেট
আমাদের যুগে আমরা যখন
খেলেছি ক্রিকেট(রুম) খেলা,
তোমরা এ যুগে সেই বয়সেই
ফেসবুকে থাকো মেলা।
আমরা যখন রাতের আঁধারে
করিয়াছি ডাব চুরি,
তোমরা এখন ডাউনলোড মারো
আইটেম ভুরি ভুরি।
FGCC,MGCC সব
তোমাদের চেনা,
আমরা শুনেছি সেখানে রয়েছে
কত পরী অজানা।
দুর কলেজের অজানা কাহিনী
তোমরা শোনাও সবে,
ক্যাডেটে ক্যাডেটে জানা পরিচয়
কেমন করিয়া হবে।:-P
ক্যাডেটের সাধ
আমি হব সকাল বেলার ক্যাডেট,
প্রসঙ্গ : ইংরেজি মন্তব্য
সিসিবিতে বেশ কিছুকাল পর আবারও লোক সমাগম বেড়েছে। তবে সেই সাথে একটা ব্যাপার পরিলক্ষিত হচ্ছে: ইংরেজি হরফে করা মন্তব্যের আধিক্য হঠাৎ করেই আগের তুলনায় বেড়ে গিয়েছে।
সিসিবি একটি বাংলা ব্লগ। আমরা আমাদের দৈনন্দিন কথা বার্তায় যেভাবে ইংরেজির ব্যবহার করি, সেইভাবে পোস্টে এবং মন্তব্যে ইংরেজি বাংলা মিশিয়ে কিংবা ইংরেজির প্রাধান্য বা ইংরেজি অক্ষরের ব্যবহার সিসিবিতে সবসময়ই ভাবে নিরুৎসাহিত করা হয়ে থাকে। ইংরেজি বা অন্য ভাষায় করা মন্তব্য প্রকাশের নিশ্চয়তা দেয়া হচ্ছে না।
বিস্তারিত»শ্রেষ্ঠ বীর
আমি শ্রেষ্ঠ বীর বলে মানি না একিলিসকে ,
যদিও কালজয়ী ইলিয়াডের অমর চরিত্র সে।
কিন্তু তার ছিল হেফাস্টাস নির্মিত বর্ম,
আর দেবী এথেনির সুতীব্র অনুগ্রহ।
শ্রেষ্ঠ
বীর মানব না হেকটরকেও,
সে ট্রয়ের শ্রেষ্ঠ বীর ঠিকই,
কিন্তু একিলিসের মুখোমুখি হওয়ার সাহস সে পায়নি।
কেন শ্রেষ্ঠ বীর বলব রামকে?
যার সঙ্গী ছিল বিশাল বানর বাহিনী,
কিংবা লক্ষণ,