একজন অতৃপ্ত আত্মার জবানবন্দি…

১.

আমাদের দাদী যখন অমাবস্যা রাতে প্রেতাত্মাদের গল্প শোনাতেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। অপঘাতে মৃত্যু হওয়া আত্মাদের অতৃপ্তি, নিশুতি রাতে তাদের প্রলাপ, নির্জন পোড়াবাড়িতে তাদের উপস্থিতি আর শ্মশানঘাটে মানুষের ঘাড় মটকে দেবার কাহিনী শোনানোর সময় দাদী কেমন যেন একটা আধিভৌতিক ভীতিকর আবেশ সৃষ্টি করে ফেলতেন। গায়ের রোম খাঁড়া হয়ে উঠত। ভয় ভয় চোখে দাদীর কোলে মুখ লুকিয়ে যখন গুটিসুটি হয়ে পড়ে থাকতাম, ভাইজান খুব খেপাত।

বিস্তারিত»

২৫শে ফেব্রুয়ারীতে পিলখানায় শহীদ’দের স্মরণে হেলাল মুহাম্মদ এর ‘হৃদয়ের রাজপথে’ থেকে শোক গাঁথা

 

২৫ শে ফেব্রুয়ারী। দেখতে দেখতে পিলখানা হত্যাকান্ডের আর ও একটি বছর পার হয়ে গেল। ফেব্রুয়ারীতে কেন যে এত শোক! শোকের এই দিনটির উপলক্ষ্যে আপনাদের সাথে নিচের কবিতাগুলো ভাগাভাগি করলাম। কবিতগুলো নেয়া হয়েছে এবারের একুশে বইমেলায় হেলাল মুহাম্মদ (সিলেট ক্যাডেট কলেজ এর ক্যাডেট, সেনাবাহিনীর প্রাক্তন মেজর) এর লেখা কবিতার বই ‘হৃদয়ের রাজপথে’ (প্রকাশকঃ পাঠসূত্র, স্টল নং- ৩০৭) থেকে। কবিতাগুলো ২০০৯ এর ফেব্রুয়ারীতে  পিলখানায় শহীদদের স্মরণে লেখা ।

বিস্তারিত»