শুভ ব্যাচ জন্মদিন-ক্যাডেট ১৯৯৫-২০০১

তবে বন্ধু একটু দাঁড়াও,
দেখা হয়েছিলো সেই কবে,
দূরু দুরু বুকে এক এক টা পদক্ষেপ,
দিনটার কথা মনে কি পড়ে?
যদি ভুলে যাও, তবে মনে রেখো,
আজ তিরিশে এপ্রিল,
পুনর্জন্মের সেই দিন,
আজ তিরিশে এপ্রিল,
ক্যাডেট নামটা গায়ে জড়ানোর দিন.

শুভ ব্যাচ জন্মদিন-ক্যাডেট ১৯৯৫-২০০১

বিস্তারিত»

শুভ জন্মদিন ***০৩-০৯***

দেখতে দেখতে গেলো ৯ টি বছর । ২০০৩ সালের ৩০ এপ্রিল কলেজে পদার্পণ । এখনো মনে আছে আমার গাইড ইফতেখার ভাই আমাকে নিয়ে কতো ব্যস্ত আমাকে কলেজের নিয়ম কানুন শিখাতে । নতুন বন্ধুদের সাথে পরিচয় হল । কখনো ভাবিনি এই বন্ধুগুলো হবে জীবনের সবচেয়ে নিকট বন্ধু । শুধু একটাই আফসোস যে আমার কলেজের জিসান বেঁচে নেই । গত বছরের এই দিনেও সে বেঁচে ছিল ।

বিস্তারিত»

“হরতাল”-একটি সামাজিক উৎসব

সূচনাঃ হরতাল একটি সর্বধর্মীয় সার্বজনীন সামাজিক অনুষ্ঠান। এটি সাধারণত প্রধান বিরোধীদলের দলীয় স্বার্থ রক্ষার্থে পালন করা হয়। আমাদের দেশে সাধারণত নির্বাচনের আড়াই থেকে তিন বছর পর থেকে বিরোধী দল কারণে অকারণে হরতাল ঘোষণা করে জনগণের জন্য এক্সট্রা ছুটি ও অবসরের আয়োজন করে।

প্রকৃতিঃ হরতাল সবসময়ই বিরোধী দল কর্তৃক ডাকা হয়। এই দিনে রাস্তায় প্রচুর পুলিশ, র‍্যাব, ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মী দেখা যায়।

বিস্তারিত»