ছোটবেলার গল্পের বই বা ভূগোল পড়তে গিয়ে আফ্রিকা সম্পর্কে শুধুই ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’, এই শব্দ-গুচ্ছই মনে পড়ে। পরে আরেকটু বড় হয়ে যখন বিভূতির চাঁদের পাহাড় পড়লাম, তখন যেন শংকরের সাথে আফ্রিকার গহীন বনাঞ্চলে আমিও ছুটে চললাম, রত্নের সন্ধানে। তখন থেকেই আফ্রিকার প্রতি এক অজানা-অচেনা রোমাঞ্চ অনুভব করতাম। না জানি কেমন সে? কত না জানি নাম না জানা গাছপালা, জন্তু জানোয়ার, কেমন তারা মানুষজন। মনের কোনা-কাঞ্চিতে আকুলি-বিকুলি করত।
বিস্তারিত»অন্তরে-লীন
অনুভূতির দেয়াল কেটে কেটে- যদি তোমাকে
খোদাই করতে পারতাম !
তবে- মনে মনে শংকা ভুলে- হয়তো একটু স্বস্তি পেতাম।
একটু মাখামাখি হতো দুরত্বের কষ্টে,
আর-
একটু জিরিয়ে নিতাম-গভীর চোখের চোরাবালিতে!
তোমার অনামিকা-তর্জনীর পেলবতা ছুঁয়ে,
ভালোলাগা মাখামাখি হতো- চাওয়া আর নাচাওয়ার দোলাচলে-
পাওয়া-নাপাওয়ার গন্তব্য সুদূর মরিচীকায় ভাসে!
পারতাম যদি-
অনুভূতির দেয়াল কেটে কেটে তোমাকে খোদাই করে রাখতে!