টিউশনী যারা করে, কেবল তারাই জানে এর জালা কিরকম।বিশেষ করে যারা খুলনায় টিউশনী করে, একে তো দূরত্ব, তার উপর সারা বছর ভ্যাপসা আবহাওয়া।সেদিন ছিল আমার জন্মদিন।বাস্তবতার টানে সেদিনও বিকেল হতেই টিউশনীতে যেতে হল।এমনিতে সারাদিন ক্লাস, ল্যাব তারপর ক্লাস টেস্ট; এরপর কারো মেজাজ ঠিক থাকে না। সে অবস্থাতেও অতি কষ্টে একটা কেক আর কলা খেয়ে তারপর চা সিগারেট হাতে চিন্তা করছিলাম, মাস চলবে কিভাবে।আজও টিউশনীতে না গেলে পরে মাস শেষে টাকা নিতে গায়ে বাধে।
বিস্তারিত»শকুনের দল
মেয়েটির একটা মন খারাপের গাছ ছিল
পিঠে মায়ের দুমদুম কিল খেয়ে কাঁদত মাঠের ওই কিনারে
গাছের কাছে জানাত নালিশ,
প্রজাপতি আর ঘাসফড়িঙের পিছে ছুটে
ক্লান্ত মেয়েটি হাঁপাত পুকুর পাড়ে ।
মা বলেছে বাড়ি ঢুকলেও জুটবেনা রাতের খাবার
ক্লাসে পড়া না পারার শাস্তি !
সন্ধ্যা নামতেই ঘুমে ঢুলঢুল মেয়েটি ভাবে,
ফের স্কুল পালাবে কাল!
বিস্তারিত»একটি স্বপ্নের চেয়েও সুন্দর দিন
সব কিছু ঠিকঠাক, কাল সকাল পাঁচটায় বাস ছাড়বে। সবাই দশটার আগে বাসায় গিয়ে ঘুম। কালকের দিনটার জন্য ১ বছর ধরে প্ল্যান করা।
সবার ছুটি ঠিক করা ২ মাস আগে থেকে, বুঝতে হবে ১ বছর আগের প্ল্যান।
৫০ জনের সবাই এই দিনটা একসাথে থাকবে একসাথে তাদের জন্মস্থানে যাবে।
সকাল ৫ টায় বাস থাকবে শাহাবাগ মোড়ে, জাদুঘরের সামনে। ঘুম থেকে উঠে দেখি ৪:৫৫!!!
বিস্তারিত»