আজকে তোর ঘন ঘন নিঃশ্বাসে মনে পড়ে
রোদবেলার দিনগুলো।
মাঝদুপুর মেঘসাগর একলা চিল একলা চিল
দুই পাখায় ডুবসাতার,একলা চিল কোথায় যায়
মনে পড়ে রাতের পর রাত জেগে অপেক্ষা
ইয়াহুতে অনর্থক বসে থাকা
ফেসবুকে সুখ খোঁজা,নিদ্রাহীন মুখ খোঁজা-আপন মুখ
মনে পড়ে রূপকথার কঠিন শ্লোক
রাজকুমার,পঙ্খীরাজ,গোলপুকুর,কৌটাতে
কঠিন প্রাণ দৈত্যদের খুন করার মিথগুলো
পারদ হয়,আয়না হয় তাই আবার তাই আবার
একটিবার ফোন পাবার গোপন লোভ মনে মনে
ছিপ ফেলে তোর নদীয়
তবুও তুই চুপ থাকিস,কী ভীষণ অবহেলায়
চুপ থাকিস
তাইতো ভোর তোর গুমর দেখতে এসে ভুল করে
ভুল করে লাল সিদুঁর ছড়িয়ে দেয় কপালময়
সংসারী লোকটাকেও পথ দেখায় বিষন্ন সন্ন্যাসী
তোর উরুয় শ্বাস রাখার ইচ্ছেতে হরিণটা দৌড়ে যায়
দৌড়ে যায় এক নিমেষ,মুহুর্তেই চাঁদ উধাও।
X-Files-6
ওদের ভাষায় বলে “কুণ্ডলী”। একটা গোল করে মাটিতে আঁকা দাগ। চক্রাকার। সেজন্যে কেউ কেউ চক্রও বলে।
অনেক কাল পরে আবার যেই চক্রের কথা শুনেছিলাম, এটা সেই চক্র বা কুণ্ডলী।
আমরা শিশু কিশোর সহ গ্রামের অনেক মানুষ জড় হয়েছি। খাঁ বাড়ীর বৌকে ভুতে ধরেছে, ছাড়ানোর প্রক্রিয়া চলছে। ওঝা এসেছে।
কাচারি ঘড়ের সামনের বিশাল উঠানের মাটিতে কুণ্ডলী দেয়া হচ্ছে।
ভিতর বাড়ী থেকে কাচারির দরজা খুলে বউকে আনা হল।
বিস্তারিত»আবু জর আল গিফারীঃ ডাকাত থেকে সাহাবী
মক্কা যে গিরিপথের মাধ্যমে বাকী পৃথিবীর সাথে যুক্ত ছিল সেটা ছিল ওয়াদান ভ্যালী এবং সেখানেই ছিল গিফার গোত্রের বাস। অত্যন্ত দুর্ধর্ষ এই জাতি মক্কা এবং সিরিয়ার মধ্যে যে সকল বানিজ্য বহর চলাচল করত তাদের জিম্মি করে চাঁদবাজী করত । বানিজ্য কাফেলা তাদের দাবী পূরণে ব্যর্থ হলে তারা মালামাল আর ধনসম্পদ লুন্ঠন করত । জুনদুব ইবন্ জুনাদা নামে এই গোত্রের ভয়ংকর এবং ক্ষিপ্র একজন নেতা ছিল,
বিস্তারিত»