এক. পথে একটি অদ্ভুত ব্যাপার কদিন ধরে খেয়াল করলাম। সকালে প্রথম যে বাসটিতে উঠি সেন্ট লওরেন্ট বুলেভার্ড থেকে সেটিতে নিয়মিত একটি বাদামী তরুণ কানে হেডফোন লাগিয়ে খুব মগ্ন হয়ে গান শোনে। সকালে যখন বের হই সাড়ে আটটা বা পনে নটায় বেশিরভাগ দিনেই সেই ছেলেটি থাকে বাসে। আমার বাসার আগের কোন একটি বাসস্টপ থেকে হয়তো ওঠে। [...]
Daily Archive — অগাষ্ট ৫, ২০১২
রাধাকথন-৩
তোয়ালে নিয়ে বসে আছি সর্বনাশের আশায় গ্রিলের কোণে কোণে গর্ভিণী মেঘ জমে আছে কিছু। হাওয়ায় চুল মেলে দুলে দুলে ওঠে নারকেল গাছ বর্ষার আসন্নতায় কেঁপে যায় শার্সি,জানলার নরোম কাঁচ ‘মিঁয়া কি মল্লার’ ধরেছেন রশিদ খাঁ বিদ্যুতের ঘায় প্রতীক্ষার সুতো ছিঁড়ে যায়… এমন ঘোর রাত্রিতে হায় হেঁটেই আসছো সখা!


