স্বপ্নবাদী

আমি অনেক স্বপ্নবাদী
এখনো তাই, হেসেখেলে বেঁচে থাকার স্বপ্ন দেখি
ভরদুপুরে, সুতো ছেঁড়া
ঘুড়ি হবার স্বপ্ন দেখি। —-

আমি অনেক স্বপ্নবাদী
হঠাৎ একদিন, ছায়া থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখি
মধ্যরাতে, সিগারেট নয়
দীপ জ্বালাবার স্বপ্ন দেখি।—-

আমি অনেক স্বপ্নবাদী
একটা কিছু পাল্টে দেবার স্বপ্ন দেখি
কান্নাগুলো, ঘেন্নাগুলো, জাত-ধর্ম বিভেদগুলো
মাটিচাপা দেবার একটা স্বপ্ন দেখি।—-

আমি অনেক স্বপ্নবাদী
ঘুমের ঘোরে হঠাৎ হঠাৎ তোমায় আমি স্বপ্নে দেখি
দুঃখ ভুলে,

বিস্তারিত»

মৃত্যু

এত সত্য, এত স্পষ্ট, এত প্রশ্নাতীত,
সে যে নির্মম,নিষ্ঠুর, বড় মর্মান্তিক।
ধড়ের মাঝে আত্মাটা বলতো সঠিক,
কতক্ষন বাস করে? মৃত্যু সুনিশ্চিত,
জেনেও কেন যে মোরা করি না বিহিত!
শুন্যজ্ঞান করি তারে, কিসের হিড়িক
পড়েছে হৃদয়ে মম, হারিয়েছি দিক
কোথায় আজকে সবে হয়েছি পতিত?

কাদায় পড়েছি মোরা, হৃদয় কাদায়
কালো হয়ে গেছে তবু, এত বেখবর!
রয়েছি আমরা আজ যে মরিচীকায়
সেখানেই খুড়ে যাই নিজের কবর।

বিস্তারিত»

বাঁচুক সবাই মানুষ হয়ে

সদরঘাট,ঢাকা

সকালে ঘুম থেকে জেগেই কোন কাজ না করার সিদ্ধান্ত পাকা করে ফেলল মহসিন। আশে পাশে কেউ নেই,আগোছালো কাঁথা,বালিশ স্তূপ হয়ে রয়েছে। মহসিনের পাশে যারা ঘুমায় তারা বেশিরভাগই রিক্সা চালায়,সাত সকালে উঠেই কাজে চলে যায়। ঢাকা শহরে মনে হয় কম খরচে এর থেকে ভালো ঘুমানোর ব্যবস্থা আর নেই। বুড়িগঙ্গা নদীর উপর কাঠের লম্বা ঘর,উপরে টিনের চালা,রাত প্রতি ২০ টাকা,কাঁথা বালিশ বিছানোই থাকে,টাকা দিয়ে ঢুকে শুয়ে পড়লেই হয়।

বিস্তারিত»

আদিবাসী-উপজাতি এবং বাংলার অধিবাসীঃ পর্ব ১

কিছু কথাঃ আমি জানি না আমার এই লেখাটি পোস্ট করা উচিৎ হচ্ছে কি না। এটি একটি বিতর্কিত বিষয়, এবং এর জন্যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সেনাবাহিনীকে এবং সেইসাথে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের অনেক মূল্য দিতে হয়েছে। এবং ঠিক সেই জিনিসটিই আমার মাথার ভেতরে পোকার মত কামড়ানো শুরু করেছে। পোকাটাকে বের না করা পর্যন্ত কামড়াতেই থাকবে, তাই ভাবলাম বের করে ফেলি। এই লেখার জন্যে অনেকের অনেক রকম প্রতিক্রিয়া হতে পারে,

বিস্তারিত»