রেডবুক সংক্রান্ত এবং কিছু বিষয়

কয়েকটি বিষয়ে সিসিবির সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষন করছি। কিছু নির্দেশনা আমরা সিসিবি রেডবুকে যোগ করতে যাচ্ছি।

১. সিসিবির হোম পেইজে একই লেখকের একইসাথে অনেক লেখা প্রকাশিত হয়ে থাকলে প্রথম পাতার বৈচিত্র্য কিছুটা নষ্ট হয়। আবার দুঃখজনক হলেও সত্য ইদানিং কালে সিসিবিতে নিয়মিত লেখক কিংবা নতুন লিখছেন এরকম লেখকদের লেখার হারও বেশ হতাশাজনক। এই দুটি বিষয়ই মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম পাতায় একই লেখকের তিনটির বেশি লেখা প্রকাশ না করার।

বিস্তারিত»

যন্ত্রণা

তোমার ভালবাসা পাবার জন্য বার বার হয়েছি সম্পাদিত
তাও তুমি বুঝো নি
সঞ্চিত ভালবাসা উজাড় করে দিয়েছি না পাবার যন্ত্রণায়
তাও তুমি বুঝো নি
রোদ্দুর হয়েও মেঘের কুয়াশায় বার বার সিক্ত হয়েছি
তাও তুমি বুঝো নি
বহুকাল ইটের চাপায় থেকে সবুজ থেকে হলুদ হয়েছি
তাও তুমি বুঝো নি …।।

এই ভাবে আর কতকাল তুমি না বুঝে থাকবে
আমি যে বাষ্প হয়ে বাতাসে হারিয়ে যাচ্ছি তোমার অপেক্ষায় থেকে ।।

বিস্তারিত»

লিস্ট্‌নিং টু দ্য উইন্ড অফ চেইঞ্জ – ২

লিস্ট্‌নিং টু দ্য উইন্ড অফ চেইঞ্জ
——————————ডঃ রমিত আজাদ

(সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন ও পতন পরবর্তী সময়ের উপর ভিত্তি করে একটি ধারাবাহিক উপন্যাস)

যুগে যুগে মানুষ স্বপ্ন দেখেছে আদর্শ সমাজের। সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নানা যুগে মানুষ আঁকড়ে ধরেছে নানা দর্শনকে। ইতিহাসের ধারায় নয়-দশ হাজার বছর পূর্বে গড়ে ওঠা মানব সভ্যতা এ’ পর্যন্ত এসেছে নানা রকম ঘাত-প্রতিঘাতের মধ্যে দি্যে,

বিস্তারিত»